রাবির ‘বি’ ইউনিটের বাণিজ্য শাখায় কমেছে ৩৫ আসন

০২ জানুয়ারি ২০২৪, ০৫:০১ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:২৩ AM
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) © সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় ‘বি’ ইউনিটে ৫টি আসন কমানো হয়েছে। পাশাপাশি এই ইউনিটের বাণিজ্য শাখায় ৩৫টি আসন সংখ্যা কমানো হয়েছে ও বিজ্ঞান শাখায় ৩২টি আসন বাড়ানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে এই তথ্য জানা গেছে।  

এ বছর ‘বি’ ইউনিটের মোট আসন সংখ্যা ৫১৫টি; যা গতবছর ছিল ৫২০টি। অর্থাৎ এ বছর 'বি' ইউনিটে ৫টি আসন কমানো হয়েছে। পাশাপাশি এই ইউনিটের বাণিজ্য শাখায় ৩৫টি ও মানবিক শাখায় ২টি আসন সংখ্যা কমানো হয়েছে। অন্যদিকে বিজ্ঞান শাখায় ৩২টি আসন সংখ্যা বাড়ানো হয়েছে।

আরও পড়ুুন: ঢাবিতে ভর্তি আবেদন: হটলাইনে সমস্যার সমাধান না হলে যা করবেন

এ বছর 'বি' ইউনিটের বাণিজ্য শাখায় মোট আসন সংখ্যা রয়েছে ৩৪৫টি; যা গতবছর ছিল ৩৮০টি, বিজ্ঞান শাখার আসন সংখ্যা ১৫০টি; যা গতবছর ছিল ১১৮টি এবং মানবিক শাখার আসন সংখ্যা ২০টি; যা গতবছর ছিল ২২টি আসন।

এছাড়া এ বছর ‘বি’ ইউনিটের অবাণিজ্য (বিজ্ঞান ও মানবিক) শাখায় আইসিটি থেকে ১৫ মার্কের উপর প্রশ্ন করা হবে; যা গতবছর ছিল না। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এ বছর অ-বাণিজ্য গ্রুপে বাংলায় ১৫ মার্কের উপর পরীক্ষা নেওয়া হবে; যা গতবছর ৩০ মার্কের উপর করা হয়েছিল। ইংরেজিতে গতবছর ৩৫ মার্কের উপর প্রশ্ন করা হলেও এ বছর তা করা হবে ২৫ মার্কে। সাধারণ জ্ঞানের উপর ৪৫ মার্কের উপর প্রশ্ন করা হবে; যা গতবছর ৩৫ মার্কের উপর করা হয়েছিল। পাশাপাশি আইসিটির উপর ১৫ মার্কের প্রশ্ন করা হবে।

ড. ইউনূসের গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকার আয়কর মামলা, শুরু…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
৮ বিষয়ে শিক্ষক নেবে তেজগাঁও কলেজ, আবেদন যেভাবে
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
স্কুল ফিডিং অনিয়মসহ নানা অভিযোগে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষার্থীদের ক্রীড়া সামগ্রী দিল বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্র…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
সকাল ১০টার মধ্যে বৃষ্টি হতে পারে যেসব জেলায়
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ফের ভারতের সঙ্গে হেরে স্বপ্নভঙ্গ বাংলাদেশের
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9