চবিতেও দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ থাকছে

১১ ডিসেম্বর ২০২৩, ০৪:৩০ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৫৩ PM
ভর্তি পরীক্ষা

ভর্তি পরীক্ষা © ফাইল ফটো

আগামী ২ মার্চ থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা শুরু হবে। ১০ মার্চের মধ্যে এ পরীক্ষা শেষ হবে। গত বছরের মতো এবারও দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ থাকবে। তবে এ বছর বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে।

রবিবার রাতে ডিনস কমিটির এক ভার্চ্যুয়াল সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চবি উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার এ সভার সভাপতিত্ব করেন। সভা শেষে এসব তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক সিরাজ উদ দৌল্লাহ।

আরও পড়ুন: রাবিতে এবারও সেকেন্ড টাইমারদের সুযোগ থাকছে

তিনি বলেন, সভায় ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার এক সভায় পরীক্ষা বিভাগীয় পর্যায়ে হবে কি না, সেটি নিশ্চিত করা হবে। এ ছাড়া আবেদনের যোগ্যতা, পরীক্ষার মানবণ্টন, আবেদনের ফি পরবর্তী সভাগুলোয় চূড়ান্ত করা হবে। তবে গত বছরের চেয়ে এ বছর খুব একটা পরিবর্তন হবে না।

গত বছর চারটি ইউনিট ও দুটি উপ–ইউনিটের মাধ্যমে ভর্তি কার্যক্রম সম্পন্ন হয়েছিল। বিশ্ববিদ্যালয়ের ৪৮টি বিভাগ ও ৬টি ইনস্টিটিউটে ৪ হাজার ৯২৬টি আসনের জন্য শিক্ষার্থীরা আবেদন করেছিলেন। এর মধ্যে সাধারণ আসন ৪ হাজার ১৮৯টি আর কোটার অধীন ৭৩৭টি।

স্কয়ার টয়লেট্রিজে এক্সিকিউটিভ নিয়োগ, আবেদন ১৮ সেপ্টেম্বর পর…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
একদিনেই ঘুরে আসুন ঢাকার কাছের পদ্ম-শাপলার বিল
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
মহাসড়ক দখল করে নির্মাণ, শিশু পার্কের পর এবার অর্ধনির্মিত ভব…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
৪ কারণে আর্জেন্টিনার দায়িত্ব ছাড়তে চান স্কালোনি
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
শেষ বয়সে বানেছার সঙ্গী শুধু ক্ষুধা, নিঃসঙ্গতা আর দীর্ঘশ্বাস
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
বিদেশের কারাগারে বন্দি ১০ হাজার বাংলাদেশি
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9