অংশীজনদের সভা

মেডিকেল ভর্তি পরীক্ষা জানুয়ারির শেষ সপ্তাহে আয়োজনের চিন্তা

১৩ নভেম্বর ২০২৩, ০৩:৪৬ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:৩১ PM
ভর্তি পরীক্ষার্থী

ভর্তি পরীক্ষার্থী © ফাইল ছবি

দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা আগামী বছরের জানুয়ারি মাসে আয়োজনের চিন্তাভাবনা করা হচ্ছে। এজন্য দ্রুত সময়ের মধ্যে ভর্তি বিজ্ঞপ্তি তৈরির কাজ শুরু করার তাগাদা দেওয়া হয়েছে।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) মেডিকেল ভর্তি পরীক্ষা নিয়ে আয়োজিত স্টেক হোল্ডারদের সভায় এসব আলোচনা হয়।

সভা সূত্রে জানা গেছে, ২০২৩-২৪ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা জানুয়ারি মাসের শেষ সপ্তাহে আয়োজনের বিষয়ে প্রাথমিকভাবে আলোচনা হয়েছে। আগামীকাল মঙ্গলবার স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. টিটো মিঞার দপ্তরে এ বিষয়ে বিস্তারিত আলোচনা হবে।

আরও পড়ুন: মেডিকেল ভর্তি পরীক্ষার সভায় যে আলোচনা হলো

নাম প্রকাশে অনিচ্ছুক মেডিকেল ভর্তি পরীক্ষা সংক্রান্ত অংশীজনদের সভায় উপস্থিত এক অধ্যাপক দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘প্রাথমিকভাবে ২০২৪ সালের জানুয়ারি মাসের শেষ সপ্তাহে এমবিবিএস ভর্তি পরীক্ষা আয়োজনের বিষয়ে আলোচনা হয়েছে। তবে এটি একেবারেই প্রাথমিক পর্যায়ের আলোচনা।’ 

তিনি আরও বলেন, ‘আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল আগামীকাল ঘোষণা হলে জানুয়ারির শেষ সপ্তাহেই মেডিকেল ভর্তি পরীক্ষা আয়োজন করা হবে। আমরা আগামীকাল স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরে এ বিষয়ে পুনরায় আলোচনা করবো। নির্বাচনের তফসিলের উপর অনেক কিছু নির্ভর করছে বলেও জানান তিনি।’

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, আগামী ডিসেম্বর মাসের মধ্যে মেডিকেল ভর্তি পরীক্ষার খসড়া বিজ্ঞপ্তি প্রস্তুত করা হবে। এরপর স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশনা পেলে ডিসেম্বরের শেষ দিকে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানুয়ারির শেষ দিকে পরীক্ষা আয়োজন করা হতে পারে।

ওই সূত্র আরও জানায়, জানুয়ারি মাসের শেষ সপ্তাহ থেকে শুরু করে ১৬ ফেব্রুয়ারির মধ্যে ভর্তি পরীক্ষা আয়োজনের পরিকল্পনা করা হয়েছে। স্টেক হোল্ডারদের সভায় জানুয়ারির শেস সপ্তাহে পরীক্ষা আয়োজনের বিষয়ে সবাই মতামত দিয়েছেন। বিষয়টি নিয়ে দ্রুত ফের আলোচনা করা হবে।

এর আগে গত ১০ মার্চ ২০২২-২৩ শিক্ষাবর্ষের মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার একদিন পরই ১২ মার্চ ফলাফল প্রকাশিত হয়। এতে ৪৯ হাজার ১৯৪ জন শিক্ষার্থী উত্তীর্ণ হন। পাসের হার ৩৫ দশমিক ৩৪ শতাংশ। এর মধ্যে ছেলেরা পাস করেছে ২০ হাজার ৮১৩ জন, যা শতকরায় ৪২ দশমিক ৩১ শতাংশ ও মেয়েরা পাস করেছে ২৮ হাজার ৩৮১জন অর্থাৎ ৫৭ দশমিক ৬৯ শতাংশ। এর মেধ্যে ছেলেরা সরকারি মেডিকেলে ভর্তির সুযোগ পাবে এক হাজার ৯৫৭ জন অর্থাৎ ৪৫ শতাংশ। আর মেয়েরা সুযোগ পাবে দুই হাজার ৩৯৩ অর্থাৎ ৫৫ শতাংশ।

২০২১-২২ শিক্ষাবর্ষের মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল ২০২২ সালের ১ এপ্রিল। এর চার দিন পর ৫ এপ্রিল ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়। এতে পাস করে ৭৯ হাজার ৩৩৭ জন। পাসের হার ছিল ৫৫ দশমিক ১৩ শতাংশ।

নিউজিল্যান্ডে আন্তর্জাতিক পুরস্কার পেল নারায়ণগঞ্জের সিটি পা…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
রাজধানীতে আওয়ামী লীগের মিছিল থেকে আটক ২, ককটেল উদ্ধার
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে কলেজ হাসপাতালে ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু 
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
নদীতে গোসল করতে নেমে নিখোঁজ, অতঃপর দুই কিশোরের মৃত্যু
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ কৃষি গবেষণা বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ত…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
৩ পদে জনবল নিয়োগ দেবে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9