গুচ্ছে মাইগ্রেশন চালুর দাবিতে হাইকোর্টে রিট ভর্তিচ্ছুদের

১৪ অক্টোবর ২০২৩, ০১:০৮ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০২:৪৫ PM
হাইকোর্ট

হাইকোর্ট © ফাইল ছবি

গুচ্ছ ভর্তিতে আন্তঃবিশ্ববিদ্যালয় মাইগ্রেশন চালুর দাবিতে হাইকোর্টে রিট করেছেন ভর্তিচ্ছুরা। ২০ শিক্ষার্থীর পক্ষে ৮ অক্টোবর রিট আবেদন করেন তাদের আইনজীবী হামিদুল ইসলাম। রোববার (১৫ অক্টোবর) এ রিটের ওপর আদালতে শুনানি হওয়ার কথা রয়েছে।

রিটে উল্লেখ করা হয়, গুচ্ছ ভর্তির সকল পর্যায়ে আন্তঃবিশ্ববিদ্যালয় ও বিষয় ভিত্তিক মাইগ্রেশন চালু রেখে চূড়ান্ত ভর্তি নেওয়া হয়েছে। অথচ গত ৮ ও ৯ অক্টোবর পঞ্চম ধাপে ভর্তির ক্ষেত্রে মাইগ্রেশন বন্ধ রাখার কথা বলা হয়। ফলে মেধাক্রমে এগিয়ে থাকা শিক্ষার্থীদের চেয়ে অনেক কম নম্বর পাওয়া শিক্ষার্থীরা ভালো বিশ্ববিদ্যালয় ও ভালো বিভাগে ভর্তির সুযোগ পেয়ে যাচ্ছেন।

এছাড়া মাইগ্রেশন বন্ধ রাখার কারণে ভর্তি পরীক্ষায় অধিক নম্বর পাওয়া শিক্ষার্থীরা তাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। এ অবস্থায় নিয়ম অনুযায়ী মাইগ্রেশন চালু রেখে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে রিটে আদালতের নির্দেশনা চেয়েছেন শিক্ষার্থীরা।

আরও পড়ুন: গুচ্ছের সর্বশেষ ধাপের ভর্তির সময়সূচি ঘোষণা

এর আগে গত ৫ অক্টোবর আন্তঃবিশ্ববিদ্যালয় মাইগ্রেশন চালু রেখে পঞ্চম ধাপে ভর্তি নিতে শিক্ষাসচিব, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও রেজিস্টার এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যানকে লিগ্যাল নোটিশ পাঠান শিক্ষার্থীরা। তবে সেই নোটিশের যথাযথ জবাব না পাওয়ায় রিট আবেদন করেন তারা।

এ বিষয়ে আদালত থেকে নির্দেশনা আসলে গুচ্ছ কমিটি বৈঠক করে পরবর্তী সিদ্ধান্ত নেবে বলে জানান গুচ্ছ ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। 

প্রসঙ্গত, শুরু থেকেই গুচ্ছ ভর্তিতে সকল ধরনের মাইগ্রেশন চালু রেখে শিক্ষার্থী ভর্তি করা হলেও সর্বশেষ উপাচার্যদের এক সভায় আন্তঃবিশ্ববিদ্যালয় মাইগ্রেশন বন্ধ করে এবং বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে মাইগ্রেশন চালু রেখে অপেক্ষমান তালিকা থেকে শিক্ষার্থী ভর্তির সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। তবে এ কার্যক্রমে। 

জাতীয় উদ্ভাবনী মেলায় প্রদর্শিত হবে বাকৃবির ৩৬ উদ্ভাবনী গবেষ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহে ট্রাক -সিএনজি সংঘর্ষে নিহত ২ আহত ২
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
মাঠে জমে থাকা বর্ষার পানিতে ডুবে প্রাণ গেল ৩ শিশুর
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রদল কর্মী মেহেরুনকে নিয়ে ‘উধাও’ শিক্ষক অসীম কুমার
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
রিলেশনশিপ ম্যানেজার পদে জনবল নেবে ব্যাংক এশিয়া
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9