গুচ্ছের অপেক্ষমান শিক্ষার্থীদের বিষয়ে সিদ্ধান্ত ২৫ সেপ্টেম্বর

২২ সেপ্টেম্বর ২০২৩, ০৯:১১ AM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ১২:৫৫ PM
গুচ্ছের অপেক্ষমান শিক্ষার্থীদের বিষয়ে সিদ্ধান্ত ২৫ সেপ্টেম্বর

গুচ্ছের অপেক্ষমান শিক্ষার্থীদের বিষয়ে সিদ্ধান্ত ২৫ সেপ্টেম্বর © সংগৃহীত

গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ে ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতক শ্রেণিতে ভর্তিচ্ছু অপেক্ষমান শিক্ষার্থীদের ভর্তির বিষয়ে সিদ্ধান্ত নিতে আগামী ২৫ সেপ্টেম্বর রাতে একটি সভা আহ্বান করা হয়েছে। এ সভায় অপক্ষেমান ভর্তিচ্ছুদের ভর্তি প্রক্রিয়া সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। গুচ্ছ ভর্তি পরীক্ষার টেকনিক্যাল কমিটি সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে, গতকাল বৃহস্পতিবার রাতেও গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সমন্বয়ে একটি সভা অনুষ্ঠিত হয়। এ সভায় পুনরায় শিক্ষার্থী ভর্তির বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত হয়। তবে এ সভায় চূড়ান্ত কোনো সিদ্ধান্ত না হওয়ায় নতুন আরেকটি সভা আহ্বান করা হয়েছে।

গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোতে এখনো ২১০০-২২০০ আসন ফাঁকা রয়েছে। এত বিপুল সংখ্যক আসন ফাঁকা রেখে ক্লাস কার্যক্রম শুরু করতে চায় না আয়োজক কমিটি। অন্যদিকে আসন ফাঁকা রেখে ভর্তি কার্যক্রম গুটিয়ে নিলে অনেকের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন শেষ হয়ে যাবে। এছাড়া বিশ্ববিদ্যালয়গুলো কাঙ্খিত শিক্ষার্থী পাবে না।

আরও পড়ুন: প্রকৌশল গুচ্ছের শূন্য আসনে ভর্তির বিশ্ববিদ্যালয় ও বিষয়ের তালিকা প্রকাশ

সার্বিক পরিস্থিতি বিবেচনায় ফের ভর্তির সুযোগ দিতে যাচ্ছে গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজক কমিটি। মেধাতালিকার মাধ্যমেই শিক্ষার্থী ভর্তি করা হতে পারে। নাম প্রকাশে অনিচ্ছুক গুচ্ছের একটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, মেধাতালিকা অনুযায়ী শিক্ষার্থী ভর্তি করা হবে। আগামী সোমবার ভর্তি প্রক্রিয়াসহ যাবতীয় বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

গত ২২ আগস্ট গুচ্ছের শেষ ধাপের ভর্তি নেওয়া হয়। ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী এবার চার ধাপে শিক্ষার্থী ভর্তি করা হয়। তবে অধিক সংখ্যক আসন ফাঁকা থাকায় ফের ভর্তির সুযোগ দিতে যাচ্ছে গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজক কমিটি।

এর আগে ২০ জুন গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ে অনলাইনে ভর্তির আবেদন শুরু হয়। পরে পর্যায়ক্রমে তিনটি ইউনিটে পরীক্ষা গ্রহণ ও ফল প্রকাশ করা হয়। এ বছর ‘এ’ ইউনিটে (বিজ্ঞান) পাসের হার ৪৩ দশমিক ৩৫ শতাংশ, ‘বি’ ইউনিটে (মানবিক) পাসের হার ৫৬ দশমিক ৩২ শতাংশ, ‘সি’ ইউনিটে (ব্যবসায় অনুষদ) পাসের হার ৬৩ দশমিক ৪৬ শতাংশ।

ফাইল সই না করায় স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তাকে ডিজিএফআইয়ে…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
জাবিতে হিউম্যান রাইটস ডিফেন্ডার্স সোসাইটির নেতৃত্বে শাহরিয়া…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
জাকসুর জব ফেয়ারে চাকরির সুযোগ পেলেন ৭০০ শিক্ষার্থী
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
এবার নেতৃত্ব দেবে পবিপ্রবি ও নোবিপ্রবি, ২০ বিশ্ববিদ্যালয়ের …
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
সর্বাধুনিক আল্ট্রাসনোগ্রাফি সেবা নিশ্চিতে প্রশিক্ষণ ও একাডে…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
সরকারি টাকা নষ্ট হবে, তাই প্রধানমন্ত্রী মোটা ও সাদা কাপড় পর…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9