জাতীয় বিশ্ববিদ্যালয়ের অন-ক্যাম্পাস ভর্তির ফল প্রকাশ

১২ সেপ্টেম্বর ২০২৩, ০৪:১২ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০২:০০ PM

© সংগৃহীত

প্রথমবারের মতো চালু জাতীয় বিশ্ববিদ্যালয়ের অন-ক্যাম্পাসে ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রোগ্রামের ফলাফল প্রকাশ করা হয়েছে। প্রথম ব্যাচে মোট ৪টি বিষয়ে মোট ১৬০ জন শিক্ষার্থী ভর্তি নেওয়া হবে। 

আজ মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) বিকেল ৪টার পর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রথম মেরিট লিস্ট প্রকাশ করা হয়। বিশ্ববিদ্যালয়ের ভর্তি ওয়েবসাইটে (http://admission.nu.edu.bd/) গিয়ে আবেদনকারীরা ফলাফল দেখতে পারবেন। 

এক বিজ্ঞপ্তিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বলা হয়, আগামী ১৪ সেপ্টেম্বর ভর্তিচ্ছুদের সাক্ষাৎকার গাজীপুরস্থ জাতীয় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনে অনুষ্ঠিত হবে। এরপর ২৫ সেপ্টেম্বর থেকে এই সেশনের প্রথম বর্ষের শ্রেণি কার্যক্রম আরম্ভ করা হবে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ১ম ব্যাচে মোট ১৬০ জন শিক্ষার্থী ভর্তি নেওয়া হবে। এরমধ্যে নিউট্রিশন অ্যান্ড ফুড সায়েন্স বিষয়ে শুধু বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের ভর্তি করানো হবে। এছাড়া অন্য তিন বিষয় আইন, বিবিএ এবং ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগে বিজ্ঞান, ব্যাবসা ও মানবিক সব শাখার শিক্ষার্থীদেরই আবেদন গ্রহণ করা হয়। এর আগে গত ২৭ জুলাই থেকে অনলাইনে প্রাথমিক আবেদন ফরম পূরণ শুরু হয়ে ৫ সেপ্টেম্বর পর্যন্ত চলে। 

মরণোত্তর ডা. ইব্রাহিম স্বর্ণপদক পেলেন বুয়েটের সাবেক ভিসি অধ…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
ব্যর্থতার ভয় নেই, ঘরোয়া ক্রিকেটে নতুন রঙ ফেরাতে চান তামিম
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
‘দুই কোটি টাকা দেন, সই করে দেব’—পিডিবির নির্বাহী প্রকৌশলীর …
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
মন্ত্রণালয়ের সম্মাননা বোর্ডে সাবেক তথ্য প্রতিমন্ত্রী আরাফাত…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
প্রিয়জনের সঙ্গে খাবার খেলে সম্পর্ক গাঢ় হয়, রক্তে শর্করাও থা…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
মার্কেন্টাইল ব্যাংকে চাকরি, কর্মস্থল ঢাকা, আবেদন ৭ অক্টোবর …
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬