বিকেএসপিতে ক্রীড়াবিজ্ঞানে স্নাতকোত্তরে পড়ার সুযোগ, আবেদন ফি ৫০০

০১ আগস্ট ২০২৩, ০৮:৩৯ AM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:২৮ AM
বিকেএসপিতে ক্রীড়াবিজ্ঞানে স্নাতকোত্তরে পড়ার সুযোগ

বিকেএসপিতে ক্রীড়াবিজ্ঞানে স্নাতকোত্তরে পড়ার সুযোগ © সংগৃহীত

২০২২-২৩ শিক্ষাবর্ষে ক্রীড়াবিজ্ঞানে ডিপ্লোমা ইন স্পোর্টস সায়েন্স কোর্সে (অনাবাসিক) শিক্ষার্থী ভর্তি নেবে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)। স্নাতকোত্তরের এ কোর্সের মেয়াদ ১০ মাস। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন এ কোর্সে ভর্তি হতে আবেদন করতে হবে অনলাইনে। আগ্রহী প্রার্থীদের আগামী ১৭ আগস্টের মধ্যে আবেদন করতে হবে।

যেসব বিষয়ে ক্রীড়াবিজ্ঞানে পড়া যাবে

* এক্সারসাইজ ফিজিওলজি।

* স্পোর্টস সাইকোলজি।

* স্পোর্টস বায়োমেকানিকস।

* সায়েন্স অব স্পোর্টস ট্রেনিং (জিটিএমটি)।

আবেদনের যোগ্যতা

* জাতীয় বিশ্ববিদ্যালয় বা স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

* মাধ্যমিক বা সমমান ও উচ্চমাধ্যমিক বা সমমান এবং স্নাতক পরীক্ষার যেকোনো একটিতে দ্বিতীয় বিভাগ বা শ্রেণি অথবা জিপিএ–২.০০ থাকতে হবে।

* এক্সারসাইজ ফিজিওলজি ও স্পোর্টস বায়োমেকানিকস বিষয়ে ভর্তিতে বিজ্ঞানে স্নাতকধারী হতে হবে।

* স্পোর্টস সাইকোলজি বিষয়ে ভর্তিতে স্নাতকে (সম্মান বা পাস) মনোবিজ্ঞান থাকতে হবে।

*সায়েন্স অব স্পোর্টস ট্রেনিং (জিটিএমটি) বিষয়ে ভর্তিতে বিপিএড বা এমপিএড থাকতে হবে।

দরকারি কাগজপত্র

* অনলাইনে আবেদনের সময় যেসব কাগজ সংযুক্ত করতে হবে—

* সংশ্লিষ্ট বোর্ড বা বিশ্ববিদ্যালয়ের ইস্যু করা মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, স্নাতকের (সম্মান বা পাস) সনদ ও নম্বরপত্রের সত্যায়িত কপি।

* জাতীয় বিশ্ববিদ্যালয় ছাড়া অন্য কোনো প্রতিষ্ঠান থেকে স্নাতক (সম্মান) ডিগ্রিধারী প্রার্থীদের নিজ প্রতিষ্ঠান থেকে গৃহীত মাইগ্রেশন সনদের সত্যায়িত কপি।

* স্নাতক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ প্রতিষ্ঠানপ্রধানের নিকট গৃহীত প্রশংসাপত্র।

* পাসপোর্ট সাইজের পাঁচ কপি ও স্ট্যাম্প সাইজের দুই কপি ছবি।

* চারিত্রিক সনদ ও শিক্ষাবিরতি (প্রযোজ্য ক্ষেত্রে) সনদের কপি।

* চাকরিজীবী প্রার্থীদের নিয়োগদাতা প্রতিষ্ঠানের অনুমতিপত্র।

আবেদন ফি
এ কোর্সের আবেদন ফি ৫০০ টাকা।

ভর্তি পরীক্ষা
আবেদনকারী প্রার্থীদের লিখিত পরীক্ষা ২৮ আগস্ট বিকেএসপির ক্রীড়াবিজ্ঞান শাখায় বেলা তিনটায় অনুষ্ঠিত হবে।

সাক্ষাৎকার 
লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের আগামী ১০ সেপ্টেম্বর উপপরিচালকের (ক্রীড়াবিজ্ঞান) অফিসকক্ষে ভাইভা অনুষ্ঠিত হবে। ভাইভার সময় রেজিস্ট্রেশন ফরমের প্রিন্টকপি, মূল সনদসহ উপস্থিত থাকতে হবে।

আবেদন ফরম পূরণসহ সব তথ্য জানতে লিংকে ক্লিক করুন।

ট্যাগ: পরীক্ষা
বাংলাদেশে এআই-চালিত অ্যাড নেটওয়ার্ক অ্যাডজোইকের যাত্রা শুরু
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
নিজ আসনের ধর্মীয় প্রতিষ্ঠানে অনুদানের চেক বিতরণ করলেন প্রধা…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
নওগাঁয় নারী ইউপি সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার 
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে না ফেরার দেশে শিবির নেতা
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
নিখোঁজের ৪ দিন পর ঢাবি ছাত্রের বড় ভাইয়ের লাশ উদ্ধার— বউকে ব…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ফাইল সই না করায় স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তাকে ডিজিএফআইয়ে…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9