রাবির ভর্তি পরীক্ষায় এমসিকিউ পদ্ধতি বাতিল

০৬ জুলাই ২০১৮, ০৩:২০ PM
ফাইল ছবি

ফাইল ছবি

২০১৮-১৯ শিক্ষাবর্ষ থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভর্তি পরীক্ষায় এমসিকিউ পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এমসিকিউ পদ্ধতির পরিবর্তে ২ ঘণ্টায় ১০০ নম্বরের লিখিত পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

শুক্রবার বিশ্ববিদ্যালয়ের ৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর সংক্ষিপ্ত সমাবেশ শেষে সাংবাদিকদের এসব কথা জানান ভিসি অধ্যাপক এম আবদুস সোবহান।

অধ্যাপক এম আবদুস সোবহান বলেন, ‘এমসিকিউ পরীক্ষা নেওয়া সহজ, তবে এতে সত্যিকারের মেধা যাচাই করা হয় না। চারটি উত্তরের মধ্যে একটি সঠিক হওয়ার সম্ভাবনা থাকে। তাছাড়া শিক্ষার্থীরা শুধু ওই অনুযায়ী পড়ালেখা করে। এমসিকিউ যে কোনো শিক্ষার্থী উত্তর করতে পারবে, তবে লেখার মাধ্যমে একটা শিক্ষার্থীর লেখার মান নির্ণয় করা যায়। তাই এ বছর থেকে সৃজনশীল পদ্ধতিতে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। সেখানে ২ ঘণ্টায় ১০০ মার্কের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।’

ভিসি বলেন, ‘আগে বিশ্ববিদ্যালয়ে কয়েকদিন ধরে ভর্তি পরীক্ষা হতো, তবে এখন ইউনিট কমিয়ে চারটি ইউনিটে দুই দিনে পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রাথমিকভাবে আগামী ২২ ও ২৯ অক্টোবর পরীক্ষার দিন ধার্য করার প্রস্তাব রাখা হয়েছে। একাডেমিক কাউন্সিলের সভায় বিষয়টি পাস হলে সিদ্ধান্তের ব্যাপারে জানিয়ে দেওয়া হবে।’

এছাড়া চলতি বছর ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীদের দুটি পর্যায়ে আবেদন করতে হবে। প্রথম পর্যায়ে রেজাল্টের মান অনুযায়ী শিক্ষার্থীদের বাছাই করা হবে। পরে বাছাইয়ে উত্তীর্ণদের পরীক্ষার নির্দিষ্ট ফি জমা দিয়ে পরীক্ষার প্রবেশপত্র উত্তোলন করতে হবে এবং প্রত্যেক ইউনিটে সর্বোচ্চ ১৬ হাজার শিক্ষার্থী পরীক্ষা দিতে পারবেন বলে জানান তিনি।

ভর্তি পরীক্ষায় দ্বিতীয়বার দেওয়ার সুযোগ থাকছে কিনা, সে বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, এ বিষয়ে ভর্তি পরীক্ষা কমিটি এখনও কোনো সিদ্ধান্ত গ্রহণ করেননি। তবে পরবর্তী সময়ে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

হরমুজ প্রণালি খুলে দেওয়ায় ইরানকে ধন্যবাদ জানালেন ট্রাম্প
  • ১৭ এপ্রিল ২০২৬
গাজীপুরে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
  • ১৭ এপ্রিল ২০২৬
হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু
  • ১৭ এপ্রিল ২০২৬
‘হরমুজ প্রণালি সম্পূর্ণ উন্মুক্ত’, যুদ্ধবিরতি চলবে কতদিন—জা…
  • ১৭ এপ্রিল ২০২৬
জ্বালানি তেলের দামে ব্যাপক দরপতন
  • ১৭ এপ্রিল ২০২৬
হরমুজ প্রণালি সম্পূর্ণ খুলে দেওয়ার ঘোষণা ইরানের
  • ১৭ এপ্রিল ২০২৬