ঢাবির গার্হস্থ্য অর্থনীতি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

১০ জুন ২০২৩, ১২:১৫ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:০২ AM
গার্হস্থ্য অর্থনীতি ইউনিটের ভর্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে ঢাবি উপাচার্য

গার্হস্থ্য অর্থনীতি ইউনিটের ভর্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে ঢাবি উপাচার্য © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় গার্হস্থ্য অর্থনীতি ইউনিটের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ জুন) সুষ্ঠু পরিবেশে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, এ বছর গার্হস্থ্য অর্থনীতি ইউনিটের মোট ২,৬৫৫টি আসনের বিপরীতে ৬,৭১৬ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান আজিমপুরস্থ গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সাইন্সের ভর্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।

আরও পড়ুন: বুয়েট ভর্তির চূড়ান্ত পরীক্ষা শুরু, দুই মডিউলে পরীক্ষার্থী ৬ হাজার

এসময় বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের ডিন এবং গার্হস্থ্য অর্থনীতি ইউনিটের ভর্তি পরীক্ষার সমন্বয়কারী অধ্যাপক ড. এ কে এম মাহবুব হাসান উপস্থিত ছিলেন।

এছাড়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল এবং কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন।

প্রস্তাবিত বাজেটের মূলনীতি জানালেন‌ মাহদী আমিন 
  • ১২ জুন ২০২৬
যেভাবে গৃহস্থালির কাজে ব্যবহৃত এআই রোবটদের প্রশিক্ষণ দিচ্ছে…
  • ১২ জুন ২০২৬
এমপিওভুক্ত শিক্ষকদের শতভাগ পে-স্কেল ও উৎসব ভাতার দাবি
  • ১২ জুন ২০২৬
সন্ধ্যার মধ্যে যে ৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
  • ১২ জুন ২০২৬
আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা কবে, জানাল ইরান
  • ১২ জুন ২০২৬
পে-স্কেল বাস্তবায়নে দুই বিষয়ের কথা জানালেন আজিজী
  • ১২ জুন ২০২৬
×