রাত পোহালেই রাবি ভর্তিযুদ্ধ শুরু

২৮ মে ২০২৩, ১০:১৪ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:২৮ AM

© ফাইল ছবি

রাত পোহালেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হবে। এ, বি ও সি— এই তিন ইউনিটে আয়োজিত এ ভর্তি পরীক্ষা আগামীকাল সোমবার (২৯ মে) থেকে চলবে চলবে আগামী ৩১ মে পর্যন্ত। 

ভর্তি পরীক্ষা উপলক্ষে চার স্তরের নিরাপত্তা বেষ্টনীতে সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এছাড়া পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে তিনটি মেডিকেল টিম, ছয়টি অ্যাম্বুলেন্স, ১২ স্থানে ওয়াশরুম, ১১টি ওয়াটারপ্রুফ টেন্ট, ১১টি হেল্পডেস্কসহ ২৫টি পদক্ষেপ নিয়েছে রাবি প্রশাসন। ইতোমধ্যে ভর্তি পরীক্ষা নিয়ে সব প্রস্তুতি সম্পন্ন করেছে বিশ্ববিদ্যালয়টি। 

ভর্তি পরীক্ষা উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রাবি উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার জানান, এ বছর ভর্তি পরীক্ষায় তিন ইউনিটে আবেদন (কোটাসহ) পড়েছে ১ লাখ ৭৮ হাজার ৫৭৪টি। এরমধ্যে ‘এ’ ইউনিটে ৭২ হাজার ৫০টি, ‘বি’ ইউনিটে ৩০ হাজার ৬৭৪টি এবং ‘সি’ ইউনিটে ৭৫ হাজার ৮৫০টি। আসন সংখ্যা রয়েছে ৩ হাজার ৯৩০টি। সেই হিসেবে প্রতি আসনে লড়বেন ৪৫ জন ভর্তিচ্ছু। ১০০ নম্বরের এই পরীক্ষায় বহুনির্বাচনী প্রশ্ন থাকবে ৮০টি। নূন্যতম পাশ নম্বর ৪০।

তিনি আরও বলেন, পরীক্ষা শুরুর ১ ঘণ্টা আগে ভবনের গেট ও ৩০ মিনিট আগে পরীক্ষা কক্ষের প্রবেশগেট খুলে দেওয়া হবে। পরীক্ষা চলাকালে কোনো পরীক্ষার্থী পরীক্ষা কক্ষের বাইরে যেতে পারবে না এবং পরীক্ষার হলে মোবাইল ফোন ও ক্যালকুলেটরসহ মেমোরিযুক্ত অন্য কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস সঙ্গে রাখা যাবে না।

উপাচার্য বলেন, ভর্তি পরীক্ষায় জালিয়াতি রোধে অসাধুচক্রের সদস্যদের তাৎক্ষণিক শাস্তি বিধানে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত ও শান্তি-শৃঙ্খলা রক্ষা বাহিনী সার্বক্ষণিক দায়িত্ব পালন করবে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে স্থাপিত ১১টি হেল্পডেস্কের মাধ্যমে পরীক্ষার্থী ও অভিভাবকদের সহযোগিতা প্রদান করবে। এসব হেল্পডেস্কে পানির ব্যবস্থাও থাকবে।

আগামীকাল ‘সি’ ইউনিটের প্রথম শিফটের পরীক্ষা অনুষ্ঠিত হবে সকাল ৯টা থেকে ১০টা। এই শিফটে বিজ্ঞানের ১০০০১-২৮৫৭৪ পর্যন্ত রোলের শিক্ষার্থীদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া দ্বিতীয় শিফটে বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিজ্ঞানের ৩০০০১-৪৮৫৭৪ রোল, তৃতীয় শিফট দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত বিজ্ঞানের ৫০০০১-৬৮৫৭৪ রোল ও চতুর্থ শিফট বেলা ৩টা ৩০ মিনিট থেকে ৪টা ৩০ মিনিট পর্যন্ত বিজ্ঞানের ৭০০০১-৮৮৫৭৩ রোলের শিক্ষার্থীদের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

৩০ মে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার প্রথম শিফট সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত ১০০০১-২৮০১৭ রোল, দ্বিতীয় শিফট বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৩০০০১-৪৬০১৬ রোল, তৃতীয় শিফট দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত ৫০০০১-৬৮০১৬ রোল ও চতুর্থ শিফট বেলা ৩টা ৩০ মিনিট থেকে ৪টা ৩০ মিনিট পর্যন্ত ৭০০০১-৮৮০১৬ রোলের শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

৩১ মে শেষ দিন ১ম শিফটে সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত ‘সি’ ইউনিটের অ-বিজ্ঞানের ৯০০০১-৯১৫৫৬ রোল,  দ্বিতীয় শিফটে ‘বি’ ইউনিটের (বাণিজ্য) ১০০০১-২৬৯০৪ রোল পর্যন্ত বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত, তৃতীয় শিফটে দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত অ-বাণিজ্যের ৫০০০১-৬৩৭৭১ রোলের শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

অফিসার ক্যাশ নিয়োগে বড় বিজ্ঞপ্তি সমন্বিত ৬ ব্যাংকে, পদ ১৩৩৫…
  • ১২ জুন ২০২৬
ব্রাজিলের জার্সি পরে দানবাক্স চুরির সময় তরুণ আটক
  • ১২ জুন ২০২৬
আদ্-দ্বীন হাসপাতাল থেকে স্থানান্তর নিয়ে সংকটে নিবিড় পরিচর্য…
  • ১২ জুন ২০২৬
ছাত্রশিবির নেতার অপহৃত, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কী করছে?
  • ১২ জুন ২০২৬
আইন-শৃঙ্খলা ও বিদ্যুৎ সাশ্রয়ের কারণ দেখিয়ে বিশ্বকাপ খেলা প্…
  • ১২ জুন ২০২৬
স্বাস্থ্যখাতে দ্বিগুণ বরাদ্দ: ২০২৬-২৭ অর্থবছরের বাজেটকে স্ব…
  • ১২ জুন ২০২৬
×