অপ্রীতিকর ঘটনা ছাড়াই শেষ হলো মেডিকেল ভর্তি পরীক্ষা

১০ মার্চ ২০২৩, ০৯:৫৬ AM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১১:১৫ AM
ঢাবির কলা ভবন এলাকায় মেডিকেল ভর্তিচ্ছু শিক্ষার্থীদের অভিভাবকদের ভিড়

ঢাবির কলা ভবন এলাকায় মেডিকেল ভর্তিচ্ছু শিক্ষার্থীদের অভিভাবকদের ভিড় © টিডিসি ফটো

দেশের সব মেডিকেল কলেজে এমবিবিএস ২০২২-২৩ শিক্ষাবর্ষে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শেষ হয়েছে। আজ শুক্রবার (১০ মার্চ) সকাল ১০টায় শুরু হয় এক ঘণ্টার পরীক্ষা। কোনও অপ্রীতির কর ঘটনা ছাড়াই বেলা ১১টায় শেষ হয় এ পরীক্ষা। রাজধানীর ৫টিসহ দেশের ১৯টি কেন্দ্রের ৫৭টি ভেন্যুতে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবার প্রতি আসনের জন্য লড়েছেন ৩২ জন।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে, এ বছর মোট আবেদনকারীর সংখ্যা এক লাখ ৩৯ হাজার ২১৭ জন। সরকারি মেডিকেলে মোট আসন রয়েছে ৪ হাজার ৩৫০টি। সে হিসেবে আসনপ্রতি লড়েছে ৩২ শিক্ষার্থী। আর সরকারি-বেসরকারি মিলিয়ে ১০৮টি মেডিকেল কলেজে মোট আসন রয়েছে ১১ হাজার ১২২টি। সেই হিসাবে প্রতি আসনের বিপরীতে লড়েন ১২ জন পরীক্ষার্থী।

দেশে মোট সরকারি মেডিকেল কলেজ ৩৭টি। সরকারি মেডিকেলে এমবিবিএসে চার হাজার ৩৫০টি আসন রয়েছে। মেধা কোটায় তিন হাজার ৩৮৪ জন, জেলা কোটায় ৮৪৬ জন, মুক্তিযোদ্ধা কোটায় ৮৭ জন ও উপজাতি কোটায় ৩৩ জন ভর্তি হতে পারবেন।

এছাড়া ৭১টি বেসরকারি মেডিকেল কলেজের ছয় হাজার ৭৭২টি আসনের জন্য ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীর মধ্যে থেকে ৩৩ হাজার ৮৬০ জন শিক্ষার্থী মেধা ও পছন্দের ভিত্তিতে ভর্তির জন্য বিবেচিত হবেন। এবার মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রতিটি সঠিক উত্তরের জন্য ১ নম্বর প্রদান করা হবে এবং প্রতিটি ভুল উত্তরদানের জন্য ০.২৫ নম্বর কর্তন করা হবে।

শিক্ষামন্ত্রীকে আজিজির প্রশ্ন, শিক্ষক-কর্মচারীরা মে মাসের ব…
  • ১৩ জুন ২০২৬
ক্রিকেটার নাঈম হাসানকে হেনস্তা, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
  • ১৩ জুন ২০২৬
পাকা আম কতটুকু পরিমাণে খাওয়া নিরাপদ?
  • ১৩ জুন ২০২৬
কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • ১৩ জুন ২০২৬
জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে মারধরে জড়িত পুলিশ সদস্যদের শাস্…
  • ১৩ জুন ২০২৬
ঈদ-গ্রীষ্মের ছুটি শেষে আজ খুলেছে ইসলামী বিশ্ববিদ্যালয়
  • ১৩ জুন ২০২৬
×