গুচ্ছের সপ্তম আন্তঃবিশ্ববিদ্যালয় মাইগ্রেশনে ভর্তি শেষ আজ

১০ জানুয়ারি ২০২৩, ০৮:১২ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:৪৭ PM
গুচ্চভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়

গুচ্চভুক্ত ২২ বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

২০২১-২০২২ শিক্ষাবর্ষে জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহে প্রাথমিক ভর্তির সপ্তম ধাপের অনলাইন কার্যক্রম আজ মঙ্গলবার শেষ হচ্ছে। তবে কাগজপত্র জমা দেওয়া যাবে আগামীকাল বুধবার। এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোমবার দুপুর ১২টা থেকে শুরু হওয়া প্রাথমিক ভর্তি প্রক্রিয়ার সপ্তম পর্যায়ের আন্তঃবিশ্ববিদ্যালয় মাইগ্রেশনসহ কার্যক্রম চলবে আজ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

রোববার (৮ জানুয়ারি) এ নির্দেশিকা প্রকাশ করে গুচ্ছ ভর্তি পরীক্ষা বিষয়ক টেকনিক্যাল কমিটি। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২১-২২ শিক্ষাবর্ষের জিএসটি গুচ্ছভুক্ত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রাথমিক ভর্তি প্রক্রিয়ার সপ্তম (আন্ত-বিশ্ববিদ্যালয় মাইগ্রেশনসহ) পর্যায়ের কার্যক্রম ৯ জানুয়ারি দুপুর ১২টা থেকে ১০ জানুয়ারি রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে জিএসটি ওয়েবসাইটের (https://gstadmission.ac.bd/) মাধ্যমে সম্পন্ন করতে হবে।

প্রত্যেক আবেদনকারী তার মেধাস্কোর ও বিভাগ পছন্দক্রম অনুযায়ী আবেদনকৃত প্রতিটি বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতকৃত মেধাক্রম অনুসারে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ে একটি নির্দিষ্ট বিভাগে প্রাথমিক ভর্তির জন্য মনোনীত হবে (বিস্তারিত স্ব-স্ব বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত)। এ পর্যায়ে যে সকল আবেদনকারী প্রথমবার এক বা একাধিক বিশ্ববিদ্যালয়ে প্রাথমিক ভর্তির জন্য নির্বাচিত হয়েছে শুধুমাত্র তাদের ভর্তির ক্ষেত্রে নিম্নের সময়সূচী অবশ্যই মানতে হবে-

অনলাইনে প্রাথমিক ভর্তি প্রক্রিয়া সম্পন্ন ও প্রাথমিক ভর্তি ফি ৫ হাজার টাকা প্রদান ৯ জানুয়ারি দুপুর ১২টা হতে ১০ জানুয়ারি রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে সম্পন্ন করতে হবে। মূল কাগজপত্র জমা ১০ ও ১১ জানুয়ারি সকাল ৯টা হতে সন্ধ্যা ৬টার মধ্যে এসএসসি ও এইচএসসি/সমমান পরীক্ষার মূল নম্বরপত্র আবেদনকারী যে বিশ্ববিদ্যালয়ে প্রাথমিক ভর্তি হচ্ছেন সেই বিশ্ববিদ্যালয়ে জমা দিতে হবে। অন্যথায় প্রাথমিক ভর্তি বাতিল হয়ে যাবে। মূল নম্বরপত্র দুটি আবেদনকারীর নাম ও জিএসটি রোল নম্বর লিখা একটি এ-ফোর সাইজের খামে করে জমা দিতে হবে।

আরো পড়ুন: সংশোধিত নির্দেশিকা: গুচ্ছে মাইগ্রেশন করলে ফেরার পথ বন্ধ

ইতোমধ্যে প্রাথমিক ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্ষেত্রে: আবেদনকারী একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি থাকা অবস্থায় অন্য এক বা একাধিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য মনোনীত হলে তার পছন্দমত অন্য বিশ্ববিদ্যালয়ে মাইগ্রেশন (University Migration) ১০ জানুয়ারি রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে অনলাইনে সম্পন্ন করতে পারবে। সেক্ষেত্রে পূর্বের বিশ্ববিদ্যালয়ে আর ভর্তির জন্য বিবেচিত হবে না।

সাবজেক্ট মাইগ্রেশন বন্ধ করতে চাইলে তা অবশ্যই ১০ জানুয়ারি রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে অনলাইনে সম্পন্ন করতে হবে। বিশ্ববিদ্যালয়ে মাইগ্রেশন সম্পন্ন করলেও মূল কাগজপত্র যে বিশ্ববিদ্যালয়ে জমা আছে সেখানেই থাকবে৷ জিএসটি-ভুক্ত কোনো বিশ্ববিদ্যালয়ে ইতোমধ্যে প্রাথমিক ভর্তি সম্পন্ন করে থাকলে পুনরায় ভর্তি হতে হবে না।

ভর্তি পদ্ধতি সংক্রান্ত বিস্তারিত তথ্য ও অনলাইনে প্রাথমিক ভর্তি সম্পন্ন করার প্রয়োজনীয় বিবরণ ওয়েবসাইটের GST Admission System ও GST Admission Guideline -এ দেওয়া আছে।

নবম গ্রেডের বিভিন্ন পদে জনবল নিয়োগ দেবে ঢাকা দক্ষিণ সিটি ক…
  • ১০ নভেম্বর ২০২৬
কক্সবাজারে আবারও হোটেল এলাকায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়…
  • ১০ নভেম্বর ২০২৬
ফতুল্লায় মাদ্রাসার লাইব্রেরিতে আগুন, অসুস্থ ৪৮ শিক্ষার্থী
  • ১০ নভেম্বর ২০২৬
কপ-৩১ সম্মেলনে অংশ নিতে তুরস্কের উদ্দেশে প্রধানমন্ত্রী
  • ১০ নভেম্বর ২০২৬
দিনদুপুরে স্কুলছাত্রীকে ছুরিকাঘাত করে আত্মগোপন, গভীর রাতে গ…
  • ১০ নভেম্বর ২০২৬
আগামী বছর আরও ৫ হাজার মানুষের হজ পালনের সুযোগ বাড়ল
  • ১০ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950