চবি ভর্তির মাইগ্রেশন বন্ধ যেভাবে

১৯ সেপ্টেম্বর ২০২২, ০৮:১৩ PM
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মূল ফটক

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মূল ফটক © সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২০২১-২০২২ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের বরাদ্দকৃত বিভাগ/ইনস্টিটিউট এর স্বয়ংক্রিয় মাইগ্রেশন বন্ধ (Stop Auto Migration) করার ক্ষেত্রে করণীয় সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে চবি। চবির ডেপুটি রেজিস্টার ও ভর্তি কমিটির সচিব এস. এম. আকবর হােছাইন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ বিষয়ে বিস্তারিত জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষার্থীদের বিভাগ/ইনস্টিটিউট পছন্দক্রমঃ (Choice List) অনুযায়ী ২য়, ৩য়, ..........(প্রযােজ্য ক্ষেত্রে) পর্যায়ে বিভাগ/ইনস্টিটিউট মনােনয়ন প্রাপ্তদের তালিকা প্রকাশের ক্ষেত্রে স্বয়ংক্রিয়ভাবে মাইগ্রেশন চলমান থাকবে। এক্ষেত্রে কোন মাইগ্রেশন ফি প্রযােজ্য হবে না। 

আরও পড়ুন: প্রশংসায় ভাসছেন ৫৫ বছরের বেলায়েত

তবে কোন ভর্তিচ্ছু প্রার্থী যে কোন পর্যায়ে বিষয়/বিভাগ/ইনস্টিটিউট মনােনয়ন পেয়ে পরবর্তী পর্যায়ের স্বয়ংক্রিয় মাইগ্রেশন প্রক্রিয়ায় নতুন প্রাপ্ত বিষয়/বিভাগ/ইনস্টিটিউট পেতে অনিচ্ছুক হলে তাকে সংশ্লিষ্ট ইউনিট কো-অর্ডিনেটর বরাবর স্বয়ংক্রিয় মাইগ্রেশন বন্ধ (Stop Auto Migration) করার আবেদন করতে হবে। 

পরবর্তী পর্যায়ের স্বয়ংক্রিয় মাইগ্রেশন প্রক্রিয়ায় বিষয়/বিভাগ/ইনস্টিটিউট মনােনয়ন প্রাপ্তদের তালিকা প্রকাশের ন্যূনতম ২ (দুই) কর্মদিবস পূর্বে আবেদনে সংশ্লিষ্ট ইউনিট কো-অর্ডিনেটরের সম্মতি/অনুমতি নিয়ে সংশ্লিষ্ট শিক্ষার্থীকে আইসিটি সেলে যােগাযােগপূর্বক স্বয়ংক্রিয় মাইগ্রেশন বন্ধ (Stop Auto Migration) নিশ্চিত করতে হবে। অন্যথায় স্বয়ংক্রিয়ভাবে মাইগ্রেশন চলমান থাকবে। 

বিস্তারিত তথ্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তির ওয়েবসাইট (https://admission.cu.ac.bd)-এ পাওয়া যাবে। 

সাপে কাটার পর ওঝার কাছে নিয়ে সময় নষ্ট, বাঁচানো গেল না রাকিব…
  • ১৮ জুলাই ২০২৬
মেসি-ইয়ামাল নয়, ফাইনালে জয় শুধু লা মাসিয়ার
  • ১৮ জুলাই ২০২৬
পাবনায় আওয়ামী লীগ নেতার গলাকাটা লাশ উদ্ধার
  • ১৮ জুলাই ২০২৬
শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই চালিয়ে যাব: আরাগচি 
  • ১৮ জুলাই ২০২৬
৩ বন্ধুর ডুব দিয়ে পুকুর ঘাট পেরোনোর প্রতিযোগিতা, দম ফুরিয়ে …
  • ১৮ জুলাই ২০২৬
বন্ধুদের সঙ্গে ভাসমান পেয়ারা বাজারে ঘুরতে গিয়ে ডুবল কিশোর, …
  • ১৮ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence