কালকিনিতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

০৯ জানুয়ারি ২০১৯, ১১:৪১ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

মাদারীপুরের কালকিনিতে কানিজ (৩) ও রুশান(৪) নামের দুই শিশুর পানিতে ডুবে মৃত্যু হয়েছে। তারা দুজনে সর্ম্পকে মামাতো ও ফুপাতো ভাইবোন। মঙ্গলবার আড়াইটার দিকে ঝাউতলা গ্রামে বসে এ ঘটনা ঘটে। নিহত শিশু কানিজ পৌর এলাকার চরঝাউতলা গ্রামের কামাল বেপারীর মেয়ে ও রুশান পৌর এলাকার সাদিপুর গ্রামের কাইমুদ্দিন সরদারের ছেলে।

নিহতের পরিবার সুত্রে জানা গেছে, নিহত দুই শিশু বাড়ির পাশের একটি পুকুর পাড়ে খেলতে যায়। খেলার সময় পা পিচলে পুকুরে পড়ে গেলে পানিতে ডুবে যায়। এতে করে দুজনেই ঘটনাস্থলে মারা যায়। পরে স্থানীয় লোকজন তাদের মরদেহ উদ্ধার করেন।

এ ব্যাপারে কালকিনি থানার ওসি মো. মোফাজ্জেল হোসেন বলেন, আমরা খবর পেয়েছি। তারা পানিতে ডুবে মারা গেছে।

এমপি শাহজাহান চৌধুরীর উপস্থিতিতে বিএনপি-জামায়াত নেতাকর্মীদে…
  • ০৮ অক্টোবর ২০২৬
বাংলাদেশ পুলিশ কনস্টেবল নিয়োগ দেবে ৬৪ জেলায়, আবেদন শুরু ১৩ …
  • ০৮ অক্টোবর ২০২৬
প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর
  • ০৮ অক্টোবর ২০২৬
নামের আগে ‘শায়খ’ কেন, বললেন আহমাদুল্লাহ
  • ০৮ অক্টোবর ২০২৬
গবেষণার ফলাফলকে ব্যবহারিক ও বাণিজ্যিক পণ্যে রূপান্তর করতে হ…
  • ০৮ অক্টোবর ২০২৬
প্রাথমিক শিক্ষকদের বদলি-সংযুক্তি তথ্য হালনাগাদে জরুরি নির্দ…
  • ০৮ অক্টোবর ২০২৬