স্ত্রীকে ছেড়ে প্রেমিকার হাত ধরলেন প্রধান শিক্ষক

০৯ জানুয়ারি ২০১৯, ১০:৫৮ AM
মাইক ওয়াট

মাইক ওয়াট

বৃটিনের নর্থ ইয়র্কের স্কুলের প্রধান শিক্ষক মাইক ওয়াট। ২০১৬ সালে ওই স্কুলে ষষ্ঠ শ্রেণির টিউটর হিসেবে আসেন মিস এমা কেলি। স্কুলে দুজনের কাছাকাছি থাকা তাদের মধ্যে ‍তৈরি করল সুসম্পর্ক। এরপর শুরু হলো ভালো লাগা এবং অবশেষে মন দেয়া-নেয়া। অতপর একসাথে থাকতে শুরু করেন। কিন্তু মাইক দু’সন্তানের জনক। ঘরে আছেন স্ত্রী হেলেন। তাদের দাম্পত্য ১৫ বছরের। স্ত্রীকে ছেড়ে ৪০ বছর বয়সী মাইক হাত ধরলেন তাঁর থেকে ষোল বছরের ছোট প্রেমিকা এমার।

দ্যা সানের খবরে বলা হয়, নর্থ ইয়র্কের ক্যাটেরিক গ্যারিসনের কাছে কোলবার্ন প্রাইমারি স্কুলে চাকরি করতেন মাইক ওয়াট ও মিস এমা কেলি। কর্মস্থলে মেলামেশার সুবাধে ধীরে ধীরে একে অন্যের প্রতি ভালো লাগার সৃষ্টি হয়। এই ভালো লাগা থেকেই মন দেয়া-নেয়া। তাদের মধ্যে জমে ওঠে প্রেম। তা ক্রমশ পরিণত হতে থাকে। এক পর্যায়ে স্ত্রী হেলেনকে (৩৯) ফেলে তিনি আলাদা বাসায় ওঠেন।

মাইক নতুন বাসা নেন নর্থ ইয়র্কের রিচমন্ডে। সেখানেই এখন মাইক ও এমার বসবাস। সহসাই তারা বিয়ে করবেন। এদিকে স্ত্রী হেলেন সন্তানদের নিয়ে বসবাস করছেন ডারলিংটনে। অবশেষে বিষয়টি প্রকাশ পেলে চাকরি ছাড়তে বাধ্য হন মাইক ও এমা। 

প্রসঙ্গত, ২০১৬ সালের সেপ্টেম্বরে স্কুলে যোগ দেন মিস এমা। দীর্ঘদিনের বয়ফ্রেন্ড বা প্রেমিক ক্রিস প্যাটিসনের (৩১) সঙ্গে ছিল তার ঘনিষ্ঠ প্রেম। কিন্তু সেই প্রেমকে টপকে যান মাইক। তিনি এমা সঙ্গে যে সম্পর্ক গড়ে তোলেন তাতে খড়কুটোর মতো উড়ে যান প্যাটিসন।

এমপি শাহজাহান চৌধুরীর উপস্থিতিতে বিএনপি-জামায়াত নেতাকর্মীদে…
  • ০৮ অক্টোবর ২০২৬
বাংলাদেশ পুলিশ কনস্টেবল নিয়োগ দেবে ৬৪ জেলায়, আবেদন শুরু ১৩ …
  • ০৮ অক্টোবর ২০২৬
প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর
  • ০৮ অক্টোবর ২০২৬
নামের আগে ‘শায়খ’ কেন, বললেন আহমাদুল্লাহ
  • ০৮ অক্টোবর ২০২৬
গবেষণার ফলাফলকে ব্যবহারিক ও বাণিজ্যিক পণ্যে রূপান্তর করতে হ…
  • ০৮ অক্টোবর ২০২৬
প্রাথমিক শিক্ষকদের বদলি-সংযুক্তি তথ্য হালনাগাদে জরুরি নির্দ…
  • ০৮ অক্টোবর ২০২৬