হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যু

০৩ জানুয়ারি ২০১৯, ১০:০৯ AM
গ্রাফিক্স ছবি

গ্রাফিক্স ছবি

হবিগঞ্জের বাহুবলে সড়ক দুর্ঘটনায় হাবিবুর রহমান (১৬) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় তার সঙ্গে থাকা মোঘল চাঁদ (১৬) নামে আরেক স্কুলছাত্র গুরুতর আহত হয়। বুধবার দুপুরে উপজেলার নতুন বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত স্কুলছাত্র হাবিবুর রহমান উপজেলার পশ্চিম দীমূড়া গ্রামের আব্দুর রহমান ওরফে সাহেব আলীর ছেলে। সে মিরপুর ফয়জুন্নেছা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। আহত মোঘল চাঁদ উপজেলার পশ্চিম জয়পুর গ্রামের ময়না মিয়ার ছেলে।

নিহতের পরিবারের বরাত দিয়ে বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী জানান, দুপুরে হাবিবুর তার বন্ধু মোঘল চাঁদকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে ঘুরতে বের হয়। এক পর্যায়ে তারা নতুন বাজার এলাকায় পৌঁছলে মোটরসাইকলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই হাবিবুর মারা যায়।

এমপি শাহজাহান চৌধুরীর উপস্থিতিতে বিএনপি-জামায়াত নেতাকর্মীদে…
  • ০৮ অক্টোবর ২০২৬
বাংলাদেশ পুলিশ কনস্টেবল নিয়োগ দেবে ৬৪ জেলায়, আবেদন শুরু ১৩ …
  • ০৮ অক্টোবর ২০২৬
প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর
  • ০৮ অক্টোবর ২০২৬
নামের আগে ‘শায়খ’ কেন, বললেন আহমাদুল্লাহ
  • ০৮ অক্টোবর ২০২৬
গবেষণার ফলাফলকে ব্যবহারিক ও বাণিজ্যিক পণ্যে রূপান্তর করতে হ…
  • ০৮ অক্টোবর ২০২৬
প্রাথমিক শিক্ষকদের বদলি-সংযুক্তি তথ্য হালনাগাদে জরুরি নির্দ…
  • ০৮ অক্টোবর ২০২৬