নৃগোষ্ঠী শিক্ষার্থীরা নিজ মাতৃভাষায় পেলেন নতুন বই

০২ জানুয়ারি ২০১৯, ১১:২১ AM
শিক্ষার্থীদের হাতে বই তুলে দিচ্ছেন বীর বাহাদুর

শিক্ষার্থীদের হাতে বই তুলে দিচ্ছেন বীর বাহাদুর © সংগৃহীত

বছরের প্রথম দিন বান্দরবানের পার্বত্য অঞ্চলের নৃগোষ্ঠি শিক্ষার্থীরাও পেলেন নিজ মাতৃভাষার পাঠ্যপুস্তক। এর আগে মারমা, চাকমা সম্প্রদায়ের শিক্ষার্থীদের মধ্যে নিজ মাতৃভাষার বই বিতরণ করা হলেও এবার ত্রিপুরা জনগোষ্ঠীর শিক্ষার্থীরাও পাচ্ছেন তাদের মাতৃভাষায় প্রকাশিত নতুন পাঠ্যবই।

মঙ্গলবার সকালে শহরের রাজার মাঠে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের হাতে বিনামূল্যের নতুন বই তুলে দেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং। 

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা, জেলা পুলিশ সুপার (এসপি) জাকির হোসেন মজুমদার, পৌরসভার মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, অতিরিক্ত জেলা প্রশাসক আবু হাসান সিদ্দিক, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তৌহিদুল ইসলাম প্রমুখ। 

তথ্য সূত্রে জানা যায়, বান্দরবানের ৪৩২টি প্রাথমিক স্কুল ও মাদ্রাসায় মোট ৩ লাখ ৩৩ হাজার ৬০৭ সেট বই বিতরণ করা হচ্ছে। অন্যদিকে মাধ্যমিক পর্যায়ে প্রায় ৫২ হাজার শিক্ষার্থীদের মধ্যে ৬ লাখ ৯০ হাজার ৫৭৫টি বই বিতরণ করা হচ্ছে। এছাড়া জেলার সাতটি উপজেলায় মাধ্যমিক ও প্রাথমিক পর্যায়ের স্কুল-মাদ্রাসাগুলোতে বই বিতরণ কার্যক্রম চলছে।

বিশ্ববিদ্যালয় পড়ুয়াদের জন্য চালু হচ্ছে এআইসহ তিনটি বিশেষ কো…
  • ০৮ অক্টোবর ২০২৬
নিনমাসে থাইরয়েড সোসাইটির প্রি-কনফারেন্স ওয়ার্কশপ অনুষ্ঠিত
  • ০৮ অক্টোবর ২০২৬
জিও-ব্যাগে ভেজা বালু, পাইলিংয়ে গাছের ডাল— বিদ্যালয় রক্ষা প্…
  • ০৮ অক্টোবর ২০২৬
যুব এশিয়া কাপের সূচি প্রকাশ, বাংলাদেশের ম্যাচ কবে কখন
  • ০৮ অক্টোবর ২০২৬
প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য
  • ০৮ অক্টোবর ২০২৬
৬ মাসেই শিক্ষকদের বকেয়া ২ হাজার কোটি টাকা পরিশোধের উদ্যোগ ন…
  • ০৮ অক্টোবর ২০২৬