ইসলামিক ফাউন্ডেশনের বই উৎসব 

০১ জানুয়ারি ২০১৯, ০৮:৪২ PM

© সংগৃহীত

ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত মসজিদভিত্তিকি শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্প এবং দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষার্থীদের হাতে নতুন বছরের প্রথম দিন নতুন বই তুলে দেয়া হয়েছে। ধর্মমন্ত্রী আ. ক. ম মোজাম্মেল হক আজ মঙ্গলবার সকালে বায়তুল মুকাররম জাতীয় মসজিদের দক্ষিণ সাহানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ‘বই উৎসব ২০১৯’ -এর উদ্বোধন করেন।

ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ বিকেলে জানানো হয়েছে, সারা দেশে শিক্ষার্থীদের মাঝে মোট ৪৫ লাখ ২০ হাজার ৫’শ বই বিতরণ করা হয়। এর মধ্যে প্রাক-প্রাথমিক, বয়স্ক ও কোরআন শিক্ষার শিক্ষার্থীদের মাঝে ৩৫ লাখ ৬৬ হাজার বই ও দারুল আরকাম মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ৯ লাখ ৫৪ হাজার পাঁচশ বই বিতরণ করা হয়েছে।

ধর্মমন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক বলেন, বঙ্গবন্ধু যে লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছিলেন তাঁর সুযোগ্য কন্যার দিকনির্দেশনায় তা বাস্তবায়ন করা হচ্ছে। শিশুদের মাঝে দ্বীনী শিক্ষা ও মানবতার জ্ঞান বিতরণের এ প্রচেষ্টা সবসময় অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ধর্মসচিব মো. আনিছুর রহমান।

ইসলামিক ফাউন্ডেশন মসজিদভিত্তিকি শিশু ও গণশিক্ষা কার্যক্রম শীর্ষক প্রকল্পের ২০১৯ শিক্ষাবর্ষের সহজ কোরআন শিক্ষা কেন্দ্র, প্রাক প্রাথমিক কেন্দ্র, বয়স্ক শিক্ষা কেন্দ্র ও দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে এই বই বিতরণ করা হয়।
এ সময় অন্যান্যদের মধ্যে ইসলামিক ফাউন্ডেশনের বিভিন্ন বিভাগের পরিচালক, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয় পড়ুয়াদের জন্য চালু হচ্ছে এআইসহ তিনটি বিশেষ কো…
  • ০৮ অক্টোবর ২০২৬
নিনমাসে থাইরয়েড সোসাইটির প্রি-কনফারেন্স ওয়ার্কশপ অনুষ্ঠিত
  • ০৮ অক্টোবর ২০২৬
জিও-ব্যাগে ভেজা বালু, পাইলিংয়ে গাছের ডাল— বিদ্যালয় রক্ষা প্…
  • ০৮ অক্টোবর ২০২৬
যুব এশিয়া কাপের সূচি প্রকাশ, বাংলাদেশের ম্যাচ কবে কখন
  • ০৮ অক্টোবর ২০২৬
প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য
  • ০৮ অক্টোবর ২০২৬
৬ মাসেই শিক্ষকদের বকেয়া ২ হাজার কোটি টাকা পরিশোধের উদ্যোগ ন…
  • ০৮ অক্টোবর ২০২৬