রবি টেন মিনিট স্কুল লাইভের সদস্য ১৩ লাখ

২৭ ডিসেম্বর ২০১৮, ০৭:০৭ PM
পুরস্কার বিতরণী অনুষ্ঠান

পুরস্কার বিতরণী অনুষ্ঠান © টিডিসি ফটো

ফেসবুকের লাইভ গ্রুপে ১৩ লাখ সদস্যের মাইলফলক ছুঁয়েছে দেশের বৃহত্তম অনলাইন স্কুল রবি-টেন মিনিট স্কুল। মাইলফলকের এই অর্জন উদযাপন করতে ‘১৩ লাখ ক্যাম্পেইন’ নামে একটি অনন্য ক্যাম্পেইন পরিচালনা করেছে প্ল্যাটফর্মটি।

শিক্ষার্থীদের মাঝে পারস্পরিক সহযোগিতার মানোভাব ছড়িয়ে দিতে ক্যাম্পেইনটি হাতে নেয়া হয়েছিল। ক্যাম্পেইনের আওতায় পাঠ্যবইয়ের অধ্যায় শেষে দেয়া গণিত ও বিশ্লেষণমূলক সমস্যার ওপর শিক্ষার্থীদের নিজ নিজ নোট শেয়ার করতে অনুরোধ করা হয়।

সেরা নোটগুলো বাছাই করে ৫০জন শিক্ষার্থীকে বিজয়ী হিসেবে ঘোষণা করা হয়েছে। নির্বাচিত নোটগুলো রবি টেন মিনিট স্কুলের ওয়েবসাইটের ‘নোট সেকশন’এ আপলোড করা হবে। সম্প্রতি রাজধানীর কারওয়ান বাজারে সফটওয়্যার টেকনোলজি পার্কে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয় রবি-টেন মিনিট স্কুল। ক্যাম্পেইন শেষে সাতশ নোট জমা হয়েছিলো।

এমপি শাহজাহান চৌধুরীর উপস্থিতিতে বিএনপি-জামায়াত নেতাকর্মীদে…
  • ০৮ অক্টোবর ২০২৬
বাংলাদেশ পুলিশ কনস্টেবল নিয়োগ দেবে ৬৪ জেলায়, আবেদন শুরু ১৩ …
  • ০৮ অক্টোবর ২০২৬
প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর
  • ০৮ অক্টোবর ২০২৬
নামের আগে ‘শায়খ’ কেন, বললেন আহমাদুল্লাহ
  • ০৮ অক্টোবর ২০২৬
গবেষণার ফলাফলকে ব্যবহারিক ও বাণিজ্যিক পণ্যে রূপান্তর করতে হ…
  • ০৮ অক্টোবর ২০২৬
প্রাথমিক শিক্ষকদের বদলি-সংযুক্তি তথ্য হালনাগাদে জরুরি নির্দ…
  • ০৮ অক্টোবর ২০২৬