নেপালে শিক্ষা সফরের বাস খাদে, দু’শিক্ষকসহ ২০ শিক্ষার্থীর মৃত্যু

২২ ডিসেম্বর ২০১৮, ০৩:২৮ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

নেপালে শিক্ষা সফরের একটি স্কুল বাস খাদে পড়ে দু’জন শিক্ষকসহ ২০ জন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বোটানিক্যাল গার্ডেন পরিদর্শন শেষে শুক্রবার সন্ধ্যায় ফেরার পথে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি গিরিখাদে পড়ে যায়। 

বার্তা সংস্থা এএফপি আজ শনিবার পুলিশের বরাত দিয়ে জানান, বাসে ৩৭ জন আরোহী ছিলেন। নিহত শিক্ষার্থীদের বয়স ১৬ থেকে ২০ বছর। তারা সবাই পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষক-শিক্ষার্থী। উদ্ভিদবিদ্যা বিষয়ক শিক্ষা সফরের অংশ হিসেবে তারা দাংয়ের একটি কৃষিখামার দেখতে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথেই বাসটি দুর্ঘটনায় পড়ে। সড়ক থেকে প্রায় ৭০০ মিটার নিচে পড়ে যায় বাসটি।

বাসটিতে থাকা দুই শিক্ষক ও বাসের চালকও নিহত হয়েছেন। ঘটনাস্থলে ২২ জন প্রাণ হারান। আরেকজন স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ১৪ জন গুরুতর আহত। 

পুলিশ কর্মকর্তা বেল বাহাদুর পান্ডে বলেন, বেপরোয়া গতির কারণে বাসটি দুর্ঘটনায় পড়েছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। 

 

এমপি শাহজাহান চৌধুরীর উপস্থিতিতে বিএনপি-জামায়াত নেতাকর্মীদে…
  • ০৮ অক্টোবর ২০২৬
বাংলাদেশ পুলিশ কনস্টেবল নিয়োগ দেবে ৬৪ জেলায়, আবেদন শুরু ১৩ …
  • ০৮ অক্টোবর ২০২৬
প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর
  • ০৮ অক্টোবর ২০২৬
নামের আগে ‘শায়খ’ কেন, বললেন আহমাদুল্লাহ
  • ০৮ অক্টোবর ২০২৬
গবেষণার ফলাফলকে ব্যবহারিক ও বাণিজ্যিক পণ্যে রূপান্তর করতে হ…
  • ০৮ অক্টোবর ২০২৬
প্রাথমিক শিক্ষকদের বদলি-সংযুক্তি তথ্য হালনাগাদে জরুরি নির্দ…
  • ০৮ অক্টোবর ২০২৬