সাংস্কৃতিক প্রতিযোগিতার মাধ্যমে রোটার‍্যাক্ট ক্লাবের বিজয় দিবস উদযাপিত

১৬ ডিসেম্বর ২০১৮, ০৪:২৭ PM

© টিডিসি ফটো

চট্টগ্রাম নগরীর কাজীর দেউড়ীতে অবস্থিত নিজস্ব ভেন্যুতে বৈচিত্র্যময় সাংস্কৃতিক প্রতিযোগিতার মাধ্যমে বিজয় দিবস উদযাপন করেছে রোটার‍্যাক্ট ক্লাব অব ইসলামাবাদ। রবিবার সকাল ১০টায় কোরআন তেলাওয়াত এবং জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে বিজয় দিবস উদযাপন অনুষ্ঠান শুরু হয়।  

প্রেসিডেন্ট মোহাম্মদ মিশকাতের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্মার্ট লাইট বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর রোটারীয়ান মিজানুর রহমান, প্রফেশনাল সার্ভিস ডিরেক্টর রোটারেক্টর নিলয় চক্রবর্তী, দ্যা ডেইলি ক্যাম্পাস ডটকমের কান্ট্রিবিউটর মুনযির এম সা’দ এবং অন্যান্য রোটারেক্টরবৃন্দ ও রোটারী ফ্রি-স্কুলের শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ক্লাবের সাধারণ সম্পাদক রোটারেক্টর ফজলে রাব্বি সিনান।

অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীদের মধ্যে মুক্তিযুদ্ধভিত্তিক চিত্রাংকন, কবিতা, গানের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া ফ্রী স্কুলের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়।  এসময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপস্থিত বক্তারা বিভিন্ন দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

এমপি শাহজাহান চৌধুরীর উপস্থিতিতে বিএনপি-জামায়াত নেতাকর্মীদে…
  • ০৮ অক্টোবর ২০২৬
বাংলাদেশ পুলিশ কনস্টেবল নিয়োগ দেবে ৬৪ জেলায়, আবেদন শুরু ১৩ …
  • ০৮ অক্টোবর ২০২৬
প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর
  • ০৮ অক্টোবর ২০২৬
নামের আগে ‘শায়খ’ কেন, বললেন আহমাদুল্লাহ
  • ০৮ অক্টোবর ২০২৬
গবেষণার ফলাফলকে ব্যবহারিক ও বাণিজ্যিক পণ্যে রূপান্তর করতে হ…
  • ০৮ অক্টোবর ২০২৬
প্রাথমিক শিক্ষকদের বদলি-সংযুক্তি তথ্য হালনাগাদে জরুরি নির্দ…
  • ০৮ অক্টোবর ২০২৬