স্কুলবাস ওভারটেক করলে চালকের লাইসেন্স বাতিল

১০ ডিসেম্বর ২০১৮, ০৬:৪৩ PM
কানাডার স্কুলবাস

কানাডার স্কুলবাস © সংগৃহীত

কানাডার প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ড প্রদেশে নিয়ম ভঙ্গ করে স্কুলবাস ওভারটেক করলে চালকের লাইসেন্স বাতিল করা হবে।  শনিবার নতুন এই আইন কার্যকর করা হয়েছে।  স্কুলগামী শিশুদের জীবন নিরাপত্তা করতে এবং এ বিষয়ে চালককে সতর্ক করার জন্য এ আইন পাস করা হয় বলে জানান পরিবহন, অবকাঠামো ও জ্বালানিবিষয়ক মন্ত্রী পলা বিগার।

সিএনএনের খবরে বলা হয়, নতুন আইনে স্কুলবাস অতিক্রম করলে চালকদের লাইসেন্স তিন মাসের জন্য বাতিল করা হবে। সেইসঙ্গে পাঁচ হাজার ডলার জরিমানা করা হবে। মন্ত্রী পলা বিগার বলেন, ‘স্কুলে যাওয়ার পথে শিশুদের নিরাপদ রাখতে আমাদের সবার ভূমিকা রয়েছে। এই পরিবর্তন আনার মানে হলো যাঁরা আইন মানবেন না, তাঁদের রাস্তায় চলাচলের অনুমতি নেই।’

প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ড প্রদেশের প্রাথমিক শিক্ষা ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রী জর্ডান ব্রাউন এ আইন পাস হওয়ায় তিনি সকলকে ধন্যবাদ জানান।তিনি বলেন, ‘শিশুদের জীবনের নিরাপত্তায় বিঘ্ন ঘটানো যাবে না। প্রতিদিন শিশুদের বাসে করে স্কুলে যেতে হয়। তাদের নিরাপত্তায় এ ধরনের পদক্ষেপ নেওয়ায় আমি খুশি।’

উল্লেখ্য, লাইসেন্স আবার নিতে হলে চালককে সড়কের নিরাপত্তাকর্মীদের ১০০ ডলার ফি পরিশোধ করতে হবে।  একইসাথে ছয় মাস ধরে গাড়ি চালনার প্রশিক্ষণও নিতে হবে।

 

এমপি শাহজাহান চৌধুরীর উপস্থিতিতে বিএনপি-জামায়াত নেতাকর্মীদে…
  • ০৮ অক্টোবর ২০২৬
বাংলাদেশ পুলিশ কনস্টেবল নিয়োগ দেবে ৬৪ জেলায়, আবেদন শুরু ১৩ …
  • ০৮ অক্টোবর ২০২৬
প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর
  • ০৮ অক্টোবর ২০২৬
নামের আগে ‘শায়খ’ কেন, বললেন আহমাদুল্লাহ
  • ০৮ অক্টোবর ২০২৬
গবেষণার ফলাফলকে ব্যবহারিক ও বাণিজ্যিক পণ্যে রূপান্তর করতে হ…
  • ০৮ অক্টোবর ২০২৬
প্রাথমিক শিক্ষকদের বদলি-সংযুক্তি তথ্য হালনাগাদে জরুরি নির্দ…
  • ০৮ অক্টোবর ২০২৬