নিহত সাদ আহমেদ সাদমান © সংগৃহীত
অস্ট্রেলিয়ার সিডনিতে মোটরসাইকেল দুর্ঘটনায় বাংলাদেশি বংশোদ্ভূত সাদ আহমেদ সাদমান (২০) নামের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। বুধবার মধ্যরাতে সিডনির ওয়্যারউইক ফার্মের হিউম হাইওয়েতে এ দুর্ঘটনা ঘটে। সিডনির ইউটিএস বিশ্ববিদ্যালয়ের প্রকল্প ব্যবস্থাপনার ওপর স্নাতক করছিল সাদমান।
জানা যায়, দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় সাদমানকে উদ্ধার করে পুলিশ। সিডনির লিভারপুল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা সম্পন্ন হওয়ার আগেই মারা যান সাদমান। নিউ সাউথ ওয়েলস রাজ্য পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার সঠিক কোনো কারণ এখনো জানা যায়নি। তবে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।