চবি ল্যব. স্কুল এন্ড কলেজের নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন

০৫ ডিসেম্বর ২০১৮, ০৫:০০ PM
 ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করছেন চবি উপাচার্য

ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করছেন চবি উপাচার্য

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের মাধ্যমিক শাখার জন্য পাঁচতলা ভবন ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ১০টায় স্কুল প্রাঙ্গনে ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিত্তি প্রস্তর স্থাপন করেন চবি উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চবির উপ-উপাচার্য ও স্কুল পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক ড. শিরীণ আখতার এবং চবি রসায়ন বিভাগের সভাপতি ও ভবন নির্মাণ কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মনির উদ্দিন। অনুষ্ঠান পরিচালনা করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ ফজলুল হক।

উপাচার্য তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে উপস্থিত সকলকে শুভেচ্ছা জানিয়ে বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ দেশের একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। এ স্কুলের গুণি শিক্ষকবৃন্দের সান্নিধ্যে থেকে অনেক শিক্ষার্থী দেশে-বিদেশে সরকারী-বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠানে উচ্চ পদে সমাসীন রয়েছেন।

তিনি বলেন, এই গৌরবোজ্জ্বল ঐতিহ্য সমুন্নত রাখতে শিক্ষার গুণগত মান বৃদ্ধি ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে বর্তমান প্রশাসন কাজ করে যাচ্ছে। অনুষ্ঠানে চবির বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ, স্কুল পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, স্কুলের সম্মানিত শিক্ষকবৃন্দ, অফিস প্রধানবৃন্দসহ বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। 

নোবেল জয়ের খবর শুনে রান্নাঘরে অবাক হয়ে দাঁড়িয়ে রইলেন অ্য…
  • ০৮ অক্টোবর ২০২৬
জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় কমিটিতে জায়গা পেলেন রায়হান আহমেদ …
  • ০৮ অক্টোবর ২০২৬
টাঙ্গাইলে বাসর রাতে বরের মৃত্যু
  • ০৮ অক্টোবর ২০২৬
বিসিএস কখনো আমার পছন্দের তালিকায় ছিলই না, শুধু অথর্ব নই প্র…
  • ০৮ অক্টোবর ২০২৬
‘অজুহাত’ নয়, পরিস্থিতি মেনে নিয়েই জয়ের লক্ষ্য শান্তর
  • ০৮ অক্টোবর ২০২৬
তানযীমুল উম্মাহ আলিম মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের সবক ও নবীন…
  • ০৮ অক্টোবর ২০২৬