মানবিকতা শেখায় যে দেয়াল

০৫ ডিসেম্বর ২০১৮, ০১:৪২ PM
‘মহানুভবতার দেয়াল’ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার

‘মহানুভবতার দেয়াল’ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার © টিডিসি ফটো

মানবতা, মানুষের সেবা, অন্যে সুখে নিজে সুখী কত কথা আমাদের চারপাশে ভাসতে থাকে। তবে চর্মের চোখে এ মহতী কাজের দর্শন মেলা ভার। কিন্তু ঠাকুরগাঁও সদর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের গিলাবাড়ি আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী তার দর্শন লাভের সুযোগ করে দিলেন। স্থাপন করলেন ‘মহানুভবতার দেয়াল’। সুবিধাবঞ্চিত শিক্ষার্থী ও এলাকার হতদরিদ্র মানুষের সামান্য কিছু প্রয়োজন মেটাতে এই উদ্যোগ গ্রহণ করেছেন।

মঙ্গলবার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের গিলাবাড়ি আদর্শ উচ্চ বিদ্যালয়ের একটি দেয়ালে ‘মহানুভবতার দেয়াল’ উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন ও জেলা শিক্ষা অফিসার আলাউদ্দিন আল আজাদ।

এ সময় উপস্থিত ছিলেন- বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান-ই-হাবিব, শিক্ষক, ছাত্রছাত্রী ও অভিভাবকগণ। শিক্ষার্থীরা ‘মহানুভবতার দেয়াল’ উদ্বোধনের পরে তাদের বাসায় অব্যবহৃত কাপড় চোপড় থেকে অপ্রয়োজনীয় সকল জিনিস সেখানে এনে রাখে।

সরেজমিনে দেখা যায়, তোমার যা প্রয়োজন এখান থেকে নিয়ে যাও, তোমার যা অপ্রয়োজনীয় এখানে রেখে যাও। এমন লেখা যুক্ত দেয়ালে হ্যাঙ্গারে ঝুলানো রয়েছে প্যান্ট, শার্ট, গেঞ্জি, শীতের কাপড়। শিক্ষার্থী ও শিক্ষকরা কেউ বাসা থেকে বেরিয়ে আসার সময় নিজের অতিরিক্ত কয়েকটি কাপড় এখানে রেখে যাচ্ছেন, আবার বিদ্যালয়ের আশে পাশের কেউ নিয়ে যাচ্ছেন প্রয়োজনীয় দু-একটি কাপড়।

এমন উদ্যোগ সম্পর্কে স্কুলের শিক্ষার্থী রায়হান কবির বলেন, এমন উদ্যোগ আমাদেরকে ভবিষ্যতে মানুষের সেবা করার শিক্ষা দিচ্ছে। মানুষের মাঝে মানুষের প্রতি ভালোবাসা, সেবা করার আগ্রহ এই উদ্যোগের মাধ্যমেই শিক্ষার্থীদের মাঝে শুরু হচ্ছে।

‘মহানুভবতার দেয়াল’ সম্পর্কে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান ই হাবিব বলেন, সমাজের অবহেলিত অসচ্ছল মানুষদের জন্যে কিছু করতেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। আশা করছি বিত্তবান ও সচ্ছল মানুষরা তাদের অব্যবহৃত জামা কাপড় এ দেয়ালে রেখে যাবেন। যার ফলে অসচ্ছল মানুষেরা এখান থেকে নিয়ে কিছুটা হলেও তাদের চাহিদা মেটাতে পারবে। আর শিক্ষার্থীরা এখান থেকে মানব সেবার শিক্ষা অর্জন করবে আর সমাজে একদিন গুরুত্বপূর্ণ অবদান রাখবেন বলে আশা ব্যক্ত করেন।

নোবেল জয়ের খবর শুনে রান্নাঘরে অবাক হয়ে দাঁড়িয়ে রইলেন অ্য…
  • ০৮ অক্টোবর ২০২৬
জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় কমিটিতে জায়গা পেলেন রায়হান আহমেদ …
  • ০৮ অক্টোবর ২০২৬
টাঙ্গাইলে বাসর রাতে বরের মৃত্যু
  • ০৮ অক্টোবর ২০২৬
বিসিএস কখনো আমার পছন্দের তালিকায় ছিলই না, শুধু অথর্ব নই প্র…
  • ০৮ অক্টোবর ২০২৬
‘অজুহাত’ নয়, পরিস্থিতি মেনে নিয়েই জয়ের লক্ষ্য শান্তর
  • ০৮ অক্টোবর ২০২৬
তানযীমুল উম্মাহ আলিম মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের সবক ও নবীন…
  • ০৮ অক্টোবর ২০২৬