ঢাবি ছাত্রীর ‘আত্মহত্যা’

১৩ নভেম্বর ২০১৮, ০১:১৬ AM
নিহত ছাত্রী সিলভি

নিহত ছাত্রী সিলভি © সংগৃহীত

রাজধানীর ফার্মগেটের একটি হোস্টেল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের দ্বিতীয় বর্ষের ওই ছাত্রী আত্মহত্যা করতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।  

তেজগাঁও থানা পুলিশ এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস জানায়, অপমৃত্যুর শিকার শিক্ষার্থীর নাম ফাহমিদা রেজা সিলভি। শামসুন্নাহার হলের অনাবাসিক শিক্ষার্থী। সোমবার বিকালে ফার্মগেট এলাকার হোস্টেলের একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। 

নিহতের সহপাঠী এবং বন্ধুরা জানান, গত কয়েকদিন যাবত সিলভি হতাশ ছিলেন। মনমরা থাকত। 

পুলিশ জানায়, মরদেহ ময়নাতদন্তের পর বোঝা যাবে এটি হত্যা নাকি আত্মহত্যা। তবে প্রাথমিকভাবে আলামত দেখে মনে হচ্ছে এটি আত্মহত্যা। 

এ বিষয়ে ঢাবি প্রক্টর এ কে এম গোলাম রব্বানী বলেন, আত্মহত্যাকারী ছাত্রী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তার প্রোফাইল দেখে মনে হয়না সে ডিপ্রেশনে ছিলো। পারিবারিক সকল তথ্য আমার কাছে আসবে তখন আত্মহত্যার কারণ সম্পর্কে কিছুটা আন্দাজ করা যাবে।

চলতি মাসেই ঢাবির শিক্ষার্থী জাকির সুইসাইড নোট লিখে আত্মহত্যা করে। এরও কিছুদিন আগে আত্মহত্যা করে মার্কেটিং বিভাগের ২য় বর্ষের ছাত্রী সারিকা আফিয়া। 

নোবেল জয়ের খবর শুনে রান্নাঘরে অবাক হয়ে দাঁড়িয়ে রইলেন অ্য…
  • ০৮ অক্টোবর ২০২৬
জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় কমিটিতে জায়গা পেলেন রায়হান আহমেদ …
  • ০৮ অক্টোবর ২০২৬
টাঙ্গাইলে বাসর রাতে বরের মৃত্যু
  • ০৮ অক্টোবর ২০২৬
বিসিএস কখনো আমার পছন্দের তালিকায় ছিলই না, শুধু অথর্ব নই প্র…
  • ০৮ অক্টোবর ২০২৬
‘অজুহাত’ নয়, পরিস্থিতি মেনে নিয়েই জয়ের লক্ষ্য শান্তর
  • ০৮ অক্টোবর ২০২৬
তানযীমুল উম্মাহ আলিম মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের সবক ও নবীন…
  • ০৮ অক্টোবর ২০২৬