রাজধানীর কদমতলীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মেহেদী হাসান বাবু নামে এক কলেজ ছাত্রের মৃত্যু ঘটেছে। শনিবার পৌনে ২টার দিকে কদমতলীর রজ্জব আলী সরদার রোডে এই ঘটনা ঘটে।
নিহত মেহেদী হাসান দুই ভাই চার বোনের মধ্যে সবার ছোট। ঢাকা কলেজের হিসাববিজ্ঞানের স্নাতক প্রথম বর্ষে পড়তেন বলে জানিয়েছেন তার চাচাত ভাই রোকনুজ্জামান।
তিনি বলেন, নির্মাণাধীন বাড়িতে জিআই পাইপ ওঠানোর সময় বাড়ির পাশের উচ্চক্ষমতার বিদ্যুতের তারে জড়িয়ে বাবু জ্ঞান হারিয়ে ফেলেন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই মো. বাচ্চু মিয়া বলেন, হাসপাতালে আনার পর চিকিৎসক বাবুকে মৃত ঘোষনা করেন।