শাবিপ্রবি আইপিই বিভাগে নবীনবরণ অনুষ্ঠিত

১৯ সেপ্টেম্বর ২০১৮, ০৭:৩০ PM

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং (আইপিই) বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের  নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। আইপিই অ্যাসোসিয়েশনের উদ্যোগে বুধবার বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এ নবীনবরণ অনুষ্ঠিত হয়। এসময় অনুষ্ঠানের শুরতে অতিথিবৃন্দ নবীন শিক্ষার্থীদের বরণ করে নেয়।

নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। বিভাগীয় প্রধান ও আইপিই এসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ড. মো. আরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্কুল অব এপ্লাইড সায়েন্সেস এন্ড টেকনোলজির ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মুশতাক আহমদ, আইপিই বিভাগের শিক্ষক অধ্যাপক মোহসিন আজিজ খান এবং আইপিই এসোসিয়েশনের কোষাধ্যক্ষ সহকারী অধ্যাপক মো. জাহিদ হাসান, সহ-সভাপতি মোস্তাকিনুর রহমান চৌধুরী আকাশ ও সাধারণ সম্পাদক নাঈম আশরাফ। 

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, দেশের অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে এ বিশ্ববিদ্যালয়ের যথেষ্ট ভাল অবস্থান রয়েছে। দেশের গুরুত্বপূর্ণ ফোরামে এ বিশ্ববিদ্যালয় নিয়ে আলোচনা হয়। সেজন্য আমরা বিশ্ববিদ্যালয়টিকে নিয়ে গর্ব করি। তবে আমাদের বিশ্ববিদ্যালয়ের বর্তমান অবস্থান নিয়ে সন্তুষ্ট থাকলে চলবে না। আমাদেরকে আরো এগিয়ে যেতে হবে।

তিনি আরো বলেন, এ বিশ্ববিদ্যালয় কোন কোন বিভাগে সেশনজট রয়েছে। অনেক শিক্ষার্থীর মধ্যে কোর্স ড্রপের প্রবণতা রয়েছে। সেশনজট কমাতে এবং ড্রপের কালচার থেকে শিক্ষার্থীদের ফিরিয়ে আনতে গত এক বছরে বিভিন্ন প্রশাসনিক সিদ্ধান্ত নেয়া হয়েছে। ফলে সেশনজট কিছুটা কমেছে। তবে বিশ্ববিদ্যালয়কে  পুরোপুরিভাবে সেশনজটমুক্ত করতে আমাদের শিক্ষকদেরকে আরো আন্তরিক হতে হবে এবং পরিশ্রম করতে হবে। 

তিনি বলেন, শিক্ষকদের কোর্স লোড কমাতে ইতোমধ্যে নতুন শিক্ষক নিয়োগ দেয়া হয়েছে এবং আরো নিয়োগ দেয়া হবে। একইসাথে বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন, শিক্ষকদের জন্য এসি বাসক্রয়সহ বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়েছে। 

এমপি শাহজাহান চৌধুরীর উপস্থিতিতে বিএনপি-জামায়াত নেতাকর্মীদে…
  • ০৮ অক্টোবর ২০২৬
বাংলাদেশ পুলিশ কনস্টেবল নিয়োগ দেবে ৬৪ জেলায়, আবেদন শুরু ১৩ …
  • ০৮ অক্টোবর ২০২৬
প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর
  • ০৮ অক্টোবর ২০২৬
নামের আগে ‘শায়খ’ কেন, বললেন আহমাদুল্লাহ
  • ০৮ অক্টোবর ২০২৬
গবেষণার ফলাফলকে ব্যবহারিক ও বাণিজ্যিক পণ্যে রূপান্তর করতে হ…
  • ০৮ অক্টোবর ২০২৬
প্রাথমিক শিক্ষকদের বদলি-সংযুক্তি তথ্য হালনাগাদে জরুরি নির্দ…
  • ০৮ অক্টোবর ২০২৬