শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) অধ্যয়নরত সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলার শিক্ষার্থীদের সংগঠন 'শাল্লা ছাত্র কল্যাণ পরিষদ'র নতুন কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটির সভাপতি হিসেবে নীহার রঞ্জন দাশ ও সাধারণ সম্পাদক হিসেবে প্রশান্ত সরকার মনোনীত হয়েছেন।
বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ে সংগঠনের এক সাধারণ সভায় এ কমিটি ঘোষণা করা হয়।
কমিটিতে মনোনীত অন্য সদস্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি নিখলেশ দাশ, যুগ্ম-সাধারণ সম্পাদক মুশাহিদ ও সাংগঠনিক সম্পাদক আযহারুল ইসলাম।
সাধারণ সভায় উপস্থিত ছিলেন- সংগঠনের সিনিয়র সদস্য মৃন্ময় দাস ঝুটন, সাবেক সভাপতি সুকান্ত চৌধুরী, সাধারণ সম্পাদক সেন্টু দাশ, সাধারণ সম্পাদক পাপলু চৌধুরী প্রমুখ।