ইসরায়েলের বর্বর হত্যাযজ্ঞের প্রতিবাদে ঢাবিতে মানববন্ধন

১৭ মে ২০১৮, ০২:২৫ PM

মুক্তিকামী ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের বর্বর হত্যাযজ্ঞ ও আগ্রাসনের বিরুদ্ধে মানববন্ধন এবং মূকাভিনয়ের মাধ্যমে প্রতিবাদ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। ১৭ মে, বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের টিএসসিস্থ রাজু ভাস্কর্যের পাদদেশ এ কর্মসূচিতে অংশ নেয় শিক্ষার্থীরা।

মানবন্ধনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী ও সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা অংশ নিয়ে ইসরাইলি হামলার নিন্দা জানান এবং মার্কিন যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের ভূমিকার জন্য লজ্জা ও ক্ষোভ প্রকাশ করেন।

আয়োজনের আহ্বায়ক মূকাভিনেতা মীর লোকমান বলেন, আমরা শুধুমাত্র মুসলিম হিসেবে নয়, এখানে এই রাজু ভাস্কর্যে এসে সম্মিলিত হয়েছি মানুষ হিসেবে, অন্যায়ের প্রতিবাদে জানাতে। সমগ্র মানবিক বিশ্বের উচিত এই মিছিলে শামিল হয়ে প্রতিবাদ জানানোর।

মানবাধিকার কর্মী সৈয়দ শিমুল পারভেজ বলেন, আমাদের সরকারের উচিত, অনতিবিলম্বে সৌদি ও মার্কিন রাষ্ট্রদূতকে তলব করা ও তাদেরকে যথাযথ পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো। যেন ফিলিস্তিনিরা এ ধরনের বর্বর হামলা শিকার আর কখনো না হয়।

কর্মসূচিতে আরও বক্তব্য রাখেন সাইফুল ইসলাম খান, হাবিবুর রহমান হাবিব, হাফিজ আল মুনাদি, তোফায়েল আহমদ, তমিজ আহমদ, আব্দুল্লাহ আল রাশেদ, আহমদ বেলায়েত, মির শামিল, আওয়াল, ইসমাইল হোসেন, ইয়াকুব আলী প্রমুখ।

শিক্ষক-কর্মকর্তা নিয়োগ দেবে আঞ্জুমান মুফিদুল ইসলাম, আবেদন ১…
  • ০৮ অক্টোবর ২০২৬
মোবাইলে যেভাবে দেখবেন আফগানিস্তান-বাংলাদেশ টেস্ট ম্যাচ
  • ০৮ অক্টোবর ২০২৬
আহ্বায়ক আওয়ামী পরিবারের সদস্য, আছে সন্তানও, মামীকে ধর্ষণ মা…
  • ০৮ অক্টোবর ২০২৬
শিশুর অধিকার রক্ষায় নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নে কাজ করছে …
  • ০৮ অক্টোবর ২০২৬
কোচিংয়ে প্রত্যাশিত নম্বর না পেলে মন খারাপ হত, কান্না করেছি…
  • ০৮ অক্টোবর ২০২৬
আকিজ গ্রুপ নিয়োগ দেবে সেলস অফিসার, সরাসরি মৌখিক পরীক্ষা ১২…
  • ০৮ অক্টোবর ২০২৬