২০২৩ সালের এসএসসি-এইচএসসির সিলেবাস নিয়ে শিক্ষামন্ত্রীর ব্রিফিং কাল

১১ এপ্রিল ২০২২, ০৪:১৩ PM

© ফাইল ছবি

আগামী বছরের অর্থাৎ ২০২৩ সালের এসএসসি-এইচএসসি ও সমমানের পরীক্ষার সিলেবাস নিয়ে প্রেস ব্রিফিং করবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। আগামীকাল মঙ্গলবার (১২ এপ্রিল) বেলা সাড়ে ১২টায় শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে তিনি এ সংবাদ সম্মেলন করবেন বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ে জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের।

জানা যায়, করোনার কারণে সশরীরে ক্লাস না নেয়ায় ২০২১ ও ২০২২ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের সিলেবাস কমানো হয়েছিলো। তবে এখন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে স্বাভাবিক নিয়মে ক্লাস শুরু হয়েছে। এ পরিস্থিতিতে ২০২৩ সালের এসএসসি ও এইচএসসির পরীক্ষার্থীদের সিলেবাস কমানো হচ্ছে কিনা, তা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই।

এ বিষয়ে ঢাকা বোর্ডের দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার জানান, আগামী বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের সিলেবাস কমছে। তবে কতটুকু কমছে সে বিষয়ে শিক্ষামন্ত্রী সংবাদ সম্মেলন করে ঘোষণা দেবেন।

অফিসার নিয়োগ দেবে ট্রাস্ট ব্যাংক, আবেদন ৭ জুলাই পর্যন্ত
  • ২২ জুন ২০২৬
এই ছাত্রদল, তোমরা একটু ডিসিপ্লিন মেইনটেইন করো: শিক্ষামন্ত্রী
  • ২২ জুন ২০২৬
গুচ্ছভুক্ত ২০ বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের ক্লাস শুরু ১৫ জুল…
  • ২২ জুন ২০২৬
ম্যাচ শুরু ১১ টায়, দেখে নিন আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ 
  • ২২ জুন ২০২৬
অভিন্ন বিষয়ে সাধারণ ও মাদ্রাসা বোর্ডে একই প্রশ্নে পরীক্ষা হ…
  • ২২ জুন ২০২৬
অবশেষে চালু হচ্ছে পিরোজপুরের ২৫০ শয্যা হাসপাতাল
  • ২২ জুন ২০২৬