এ বছর এসএসসি-এইচএসসিতে হবে না নির্বাচনী পরীক্ষা

২৭ ফেব্রুয়ারি ২০২২, ০৬:১১ PM
পরীক্ষার্থী

পরীক্ষার্থী © সংগৃহীত

চলতি বছরও এসএসসি-সমমান ও এইচএসসি-সমমান পরীক্ষার আগে নির্বাচনী পরীক্ষা না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড। রোববার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ডের বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সভায় উপস্থিত একটি সূত্র। 

তবে কোনো শিক্ষাপ্রতিষ্ঠান চাইলে প্রস্তুতিমূলক পরীক্ষা নিতে পারবে।

আরও পড়ুন: গাজায় হামলার সময় ফিলিস্তিনের বিপক্ষে ছিলেন জেলেনস্কি

ঢাকা শিক্ষাবোর্ড থেকে জানা গেছে, চলতি বছরের এসএসসি-সমমান পরীক্ষা আগামী ১৯ মে ও এইচএসসি-সমমান পরীক্ষা ১৮ জুলাই থেকে শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়। তবে এ বিষয়ে কোন ধরনের নির্দেশনা জারি করা হয়নি। সেটি চূড়ান্ত করতে আজ আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ডের সভা ডাকা হয়। তবে সভায় পরীক্ষার তারিখ নিয়ে আলোচনা করা হয়। 

এ বিষয়ে জানতে চাইলে ঢাকা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) অধ্যাপক তপন কুমার সরকার গণমাধ্যমকে বলেন, এসএসসি-এইচএসসি পরীক্ষা নিয়ে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভায় আলোচনা হয়েছে। সভায় কর্মকর্তারা বিভিন্ন প্রস্তাবনা করেছেন। তা আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তুলে ধরবো। শিগগিরই এ বিষয়ে অনুষ্ঠানিক ঘোষণা আসবে।

উল্লেখ্য, এরআগে শিক্ষাপ্রতিষ্ঠান গুলোকে এসএসসি ও সমমান পরীক্ষার টেস্ট পরীক্ষা ৩ এপ্রিলের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছিলো।

 

১৮তম বিজেএস পরীক্ষায় জজ পদে সুপারিশপ্রাপ্ত খুবির ৬ শিক্ষার্…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যুৎ প্রতিমন্ত্রীর সামনেই ছাত্রদলের দু’গ্রুপের হট্টগোল-হ…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
জমজ সন্তান ও স্বামী-সংসার সামলে শারমিন এখন সহকারী জজ
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
১৮তম বিজেএসে জজ হলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থী
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
দুপুরের মধ্যে দেশের ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
আজ ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬