এইচএসসির শেষ দিনে অনুপস্থিত ১১ হাজার

৩০ ডিসেম্বর ২০২১, ১০:২২ PM
পরীক্ষার্থী

পরীক্ষার্থী © ফাইল ছবি

চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ১৮তম তথা শেষ দিনে বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) সারাদেশের ৯টি শিক্ষাবোর্ডে প্রায় ১১ হাজার পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় শিক্ষা মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ কক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

মন্ত্রণালয় জানায়, এদিন সকালের পরীক্ষায় অনুপস্থিত ছিলো ১০ হাজার ৯৮১ জন পরীক্ষার্থী। তবে বিকেলের পরীক্ষায় কোনো শিক্ষার্থী অনুপস্থিত ছিলো না।

বৃহস্পতিবার সকালে হয় সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্র ও সমাজকর্ম দ্বিতীয় পত্র পরীক্ষা। এতে ঢাকা শিক্ষা বোর্ডে অনুপস্থিত থাকেন ২ হাজার ৬৬২ জন, চট্টগ্রাম বোর্ডে ৩৭৯, রাজশাহী বোর্ডে ১ হাজার ৬৫৪, বরিশাল বোর্ডে ৯২৫, সিলেট বোর্ডে ৭১১, দিনাজপুর বোর্ডে ১ হাজার ৯৫, কুমিল্লা বোর্ডে ১ হাজার ১৪৯, ময়মনসিংহ বোর্ডে ৭৩৬ এবং যশোর বোর্ডে ১ হাজার ৬৭০ জন।

বিকেলে হয় ক্রীড়া দ্বিতীয় পত্র পরীক্ষা। এতে কোনো শিক্ষার্থী অনুপস্থিত ছিলেন না।

সাধারণত প্রতিবছরের এপ্রিলে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। তবে করোনা মহামারির কারণে এক বছর বিরতির পর ২ ডিসেম্বর থেকে শুরু হয় এইচএসসি ও সমমানের পরীক্ষা। এ বছর পরীক্ষার্থীদের কেবল তিনটি ঐচ্ছিক বিষয়ে সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা দেয় শিক্ষার্থীরা। বাংলা, ইংরেজি ও গণিত পরীক্ষা দেয়া লাগেনি।

ঐচ্ছিক বিষয়ের ফলাফল এবং জেএসসি পরীক্ষাসহ শিক্ষার্থীদের আগের পাবলিক পরীক্ষার গ্রেড পয়েন্ট বিবেচনা করে চূড়ান্ত ফল তৈরি করা হবে।

কৃষকলীগ নেতাকে আদালতে পাঠানোর সময় ‘জয় বাংলা’ স্লোগান, গ্রেপ…
  • ৩১ আগস্ট ২০২৬
৭ জেলায় সকালের মধ্যে বৃষ্টির আভাস
  • ৩১ আগস্ট ২০২৬
সিটি ইউনিভার্সিটিতে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের চেয়া…
  • ৩১ আগস্ট ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে নকলে শীর্ষে যে তিন কলেজ
  • ৩১ আগস্ট ২০২৬
দুদকের নতুন মহাপরিচালক নাজমুল আলম
  • ৩১ আগস্ট ২০২৬
স্কুল থেকে বেঞ্চ গেল গোয়ালঘরে, জানেন না প্রধান শিক্ষক!
  • ৩১ আগস্ট ২০২৬