জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষের পরীক্ষা নভেম্বরে

১৯ সেপ্টেম্বর ২০২১, ০৩:২১ PM
জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২০ শিক্ষাবর্ষের যেসব শিক্ষার্থী শর্তসাপেক্ষে ২য় বর্ষে প্রমোশন পেয়েছিল তাদের অনার্স ১ম বর্ষের ফাইনাল পরীক্ষা আগামী নভেম্বর মাসে অনুষ্ঠিত হবে। আজ রবিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক বদরুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২০ সালের অনার্স ১ম বর্ষ পরীক্ষায় অংশগ্রহণের জন্য যে সকল শিক্ষার্থী আবেদন ফরম পূরণ করেছে তাদের পরীক্ষা কোভিড-১৯ সংক্রামন বৃদ্ধির কারণে যথাসময়ে গ্রহণ করা সম্ভব হয়নি। ইতােমধ্যে এ সকল পরীক্ষার্থীকে অনার্স ২য় বর্ষে শর্ত সাপেক্ষে প্রমােশন দেয়া হয়েছে। কোভিড-১৯ পরিস্থিতি অপরিবর্ততি থাকলে ২০২০ সালের অনার্স ১ম বর্ষ পরীক্ষা আগামী নভেম্বর মাসে অনুষ্ঠিত হবে।

পরীক্ষার্থীদের প্রয়ােজনীয় প্রস্তুতি গ্রহণের জন্য অনুরােধ জানিয়ে এতে আরও বলা হয়,  এই পরীক্ষার বিস্তারিত সময়সূচি যথাসময়ে প্রকাশ করা হবে।

হৃদরোগে নিভে গেল ঢামেক ছাত্র রোকনের জীবনপ্রদীপ
  • ১২ এপ্রিল ২০২৬
'ফিলিপনগরের হামলা প্রমাণ করে বিএনপি ইন্টেরিম ২.০ হিসেবে দেশ…
  • ১২ এপ্রিল ২০২৬
চাপের মুখে হতাশ না হতে মেডিকেল শিক্ষার্থীদের কাউন্সেলিংয়ের …
  • ১২ এপ্রিল ২০২৬
ভাল ডাক্তার তৈরিতে বেসরকারি মেডিকেল সবচেয়ে বড় ভূমিকা পালন ক…
  • ১২ এপ্রিল ২০২৬
মব-সহিংসতার মাধ্যমে মাজার ভাঙচুর ও হত্যার ঘটনায় এনসিপি'র নি…
  • ১২ এপ্রিল ২০২৬
কম্বলে মোড়ানো মাথাবিহীন এক নারীর মরদেহ উদ্ধার
  • ১১ এপ্রিল ২০২৬
close