৯ কেন্দ্রে আইনজীবী তালিকাভুক্তির লিখিত পরীক্ষা

০৯ ডিসেম্বর ২০২০, ১১:১৭ PM
বার কাউন্সিল

বার কাউন্সিল © ফাইল ফটো

আগামী ১৯ ডিসেম্বর রাজধানীর ৯টি কেন্দ্রে বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। এদিন সকাল ১০টা থেকে দুপুর একটা পর্যন্ত বিরতীহীনভাবে পরীক্ষা চলবে।

বুধবার (৯ ডিসেম্বর) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ রহমত আলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে বাংলাদেশ বার কাউন্সিল কর্তৃক আয়োজিত আগামী ১৯ ডিসেম্বর আইনজীবীদের তালিকাভুক্তির লিখিত পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য কেন্দ্রের বাইরে ও ভেতরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণসহ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেরিয়াল দায়িত্ব পালনের জন্য প্রথম শ্রেণির ক্ষমতাসম্পন্ন ৩০ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে মনোনীত করা হলো। তাদের নামের পাশে কেন্দ্র এবং এলাকার নাম উল্লেখ করে দেয়া হয়েছে।

কেন্দ্রগুলো হলো, আজিমপুর গভর্নমেন্ট গারর্লস স্কুল এন্ড কলেজ, শেখ বোরহানুদ্দীন পোস্ট গ্রাজুয়েট কলেজ, সেন্ট্রাল উইমেন্স কলেজ, মোহাম্মদপুর মহিলা কলেজ, মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, বিসিএসআইআর উচ্চ বিদ্যালয়, মোহাম্মদপুর সরকারি মডেল স্কুল এন্ড কলেজ এবং ঢাকা মহানগর মহিলা কলেজ।

 

ট্যাগ: পরীক্ষা
২০৩৮ ফিফা বিশ্বকাপের আয়োজক হতে চায় যুক্তরাষ্ট্র
  • ২৭ জুন ২০২৬
সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ে চাকরি, পদ ১০, আবেদন এসএস…
  • ২৭ জুন ২০২৬
রাজধানী থেকে সাবেক এমপি আটক
  • ২৭ জুন ২০২৬
দেশের পাচঁ জেলায় বন্যার পূর্বাভাস
  • ২৭ জুন ২০২৬
৩২ বিশ্ববিদ্যালয় নিয়ে ফুটসাল শুরু হচ্ছে কাল, লাইভ দেখাবে দ্…
  • ২৭ জুন ২০২৬
আওয়ামী লীগের ‘ষড়যন্ত্র ও নৈরাজ্যের’ প্রতিবাদে নিউমার্কেটে ঢ…
  • ২৭ জুন ২০২৬