এইচএসসি রেজাল্টের গাইডলাইন চলতি মাসেই

১০ নভেম্বর ২০২০, ০১:২১ PM
উচ্ছ্বসিত শিক্ষার্থী

উচ্ছ্বসিত শিক্ষার্থী © ফাইল ফটো

চলমান করোনাভাইরাসের কারণে এ বছর এইচএসসি ও সমমানের পরীক্ষা বাতিল করা হয়েছে। শিক্ষার্থীদের জেএসসি ও এসএসসি পরীক্ষার গড় নম্বরের ওপর ভিত্তি করে গ্রেড দেয়া হবে। কীভাবে গ্রেড দেয়া হবে তার একটি গাইডলাইন তৈরির করার কাজ চলছে। চলতি নভেম্বর মাসেই গাইডলাইন তৈরির কাজ শেষ হবে হবে বলে জানা গেছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে বিষয়টি দ্যা ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন আন্তঃশিক্ষাবোর্ড সমন্বয় সাব কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক।

তিনি বলেন, কীভাবে এইচএসসির গ্রেড দেয়া যায় সেই বিষয়ে আমরা সব সময় আলোচনা করছি। গতকালও আমাদের মিটিং হয়েছে। আমরা সবার সাথে আলোচনা করে একটি গাইডলাইন তৈরির চেষ্টা করছি। আশা করছি এই মাসের মধ্যেই গ্রেড সংক্রান্ত গাইডলাইন তৈরির কাজ শেষ হবে। এরপর সেটি চূড়ান্ত করা হবে।

প্রসঙ্গত, নিয়মিত, অনিয়মিত, মানোন্নয়ন ও অকৃতকার্য এই চারটি মানদণ্ডের ওপর ভিত্তি করে শিক্ষার্থীদের জেএসসি ও এসএসসি পরীক্ষার গড় নম্বর হিসাব করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এটি নিয়েই বর্তমানে গাইডলাইন তৈরির কাজ চলছে। শিক্ষামন্ত্রী ডিসেম্বরের মধ্যে ফল ঘোষণা করার কথা বলায় ওই সময়-রেখা হিসাব করেই কাজ চলছে।

ছাত্রদল নেতা সোহাগকে কুপিয়ে হত্যা
  • ০৩ এপ্রিল ২০২৬
সংসদে আপাতত অনুমোদন পাচ্ছে না গণভোটসহ ২০ অধ্যাদেশ
  • ০২ এপ্রিল ২০২৬
জুলাই গণঅভ্যূত্থান ‍নিয়ে বার্তা দিলেন মাহফুজ আলম
  • ০২ এপ্রিল ২০২৬
নোয়াখালীকে বিভাগ করার প্রস্তাব সংসদে, নোটিশ দিলেন হান্নান ম…
  • ০২ এপ্রিল ২০২৬
ক্ষমতার পেছনে ছুটতে গিয়ে বাড়ি ফেরার পথ নষ্ট করে ফেলি আমরা…
  • ০২ এপ্রিল ২০২৬
দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠানো এসিল্যান্ডকে প্রত্…
  • ০২ এপ্রিল ২০২৬