দাওরায়ে হাদিসের পরীক্ষা শুরু ২০ সেপ্টেম্বর

২৪ আগস্ট ২০২০, ০৮:৩৮ PM

© ফাইল ফটো

দাওরায়ে হাদিসের পরীক্ষার তারিখ নির্ধারণ করেছে কওমি মাদ্রাসার সম্মিলিত শিক্ষা সংস্থা আল-হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ। আজ সোমবার সংস্থাটির স্থায়ী কমিটির বৈঠকে আগামী ২০ সেপ্টেম্বর সারাদেশে দাওরায়ে হাদিসের পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়।

কওমী মাদ্রাসা ‍সূত্র জানায়, আগামী ২০ সেপ্টেম্বর পরীক্ষা শুরু হয়ে শেষ হবে ২৯ সেপ্টেম্বর। আগের মত ১০ বিষয়ের পরীক্ষা হবে, ৪টি প্রশ্নের মধ্যে ২টির উত্তর দিতে হবে। (নাসায়ী ও ইবনে মাজাহ শরীফ, তিরমিযী-২ ও শামায়েলে তিরমিযী শরীফ এবং মুওয়াত্তায়ে ইমাম মালিক ও মুওয়াত্তায়ে ইমাম মুহাম্মদ কিতাবের ২টি প্রশ্নের ১টির উত্তর প্রদান করতে হবে।) পরীক্ষার সময় হবে ৩ ঘণ্টা।

এর আগে করোনা মহামারির কারণে আটকে থাকা কওমি মাদ্রাসার ডিগ্রি ও মাস্টার্স পর্যায়ের পরীক্ষাগুলো নেয়ার অনুমতি দেয়া হয়েছে বলে সোমবার জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

গত ১৭ আগস্ট কিতাব বিভাগের কার্যক্রম চালু ও পরীক্ষা নেয়ার সুযোগ করে দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আবেদন জানিয়েছিল জাতীয় দ্বীনি মাদরাসা শিক্ষাবোর্ড। ওইদিন সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিবের কাছে আবেদনপত্রটি পৌঁছে দেন সংশ্লিষ্টরা।

প্রসঙ্গত, করোনা মহামারির কারণে দেশের প্রায় ২২ হাজার কওমি মাদ্রাসার ২৫ লক্ষাধিক শিক্ষার্থী গত শিক্ষাবর্ষের বার্ষিক পরীক্ষা দিতে পারেনি। ঈদুল ফিতরের পর কওমি মাদ্রাসাগুলোর নতুন শিক্ষাবর্ষ শুরু হলেও করোনার কারণে তা স্থগিত রাখা হয়।

ত্রিপুরা বিজয়, ঢাকায় বন্দী ধর্মমানিক্য ও মুর্শিদকুলীর ঈদ
  • ২৩ মার্চ ২০২৬
ভিনদেশের ঈদ আনন্দ
  • ২৩ মার্চ ২০২৬
তিনদফায় মেয়াদ বাড়িয়েও নির্ধারিত সময়ে শেষ হচ্ছে না ইবির মেগা…
  • ২৩ মার্চ ২০২৬
জাইমা রহমানের চেলসির বয়সভিত্তিক দলে সুযোগ প্রসঙ্গে অবস্থান …
  • ২৩ মার্চ ২০২৬
আর্সেনালকে হারিয়ে শিরোপা জিতল ম্যানচেস্টার সিটি
  • ২৩ মার্চ ২০২৬
হাদি হত্যাকাণ্ড: বিচার বিভাগীয় তদন্ত কমিটিসহ ৬ দাবি ইনকিলাব…
  • ২৩ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence