মাদ্রাসা বোর্ডে দাখিলে ফেল থেকে পাস ১০৫ শিক্ষার্থী (তালিকা)

৩০ জুন ২০২০, ০২:১০ PM

মাদ্রাসা শিক্ষা বোর্ডের দাখিল পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ করা হয়েছে। এতে ২৪৩ জনের ফল পরিবর্তন হয়েছে। নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ৩৩ জন। আজ মঙ্গলবার (৩০ জুন) মাদ্রাসা বোর্ডের ওয়েবসাইটে দাখিল পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।

প্রকাশিত ফলাফল অনুযায়, আগের জিপিএ পরিবর্তন হয়েছে ৮৭ জনের।  ১৪ হাজার ৭৪৩ জন মোট ২৮ হাজার ৫২২টি খাতা পুনঃনিরীক্ষণের আবেদন করে। ফেল থেকে পাস করেছে ১০৫ জন।

পুনঃনিরীক্ষার ফল দেখতে এখানে ক্লিক করুন

গত ৩১ মে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হওয়ার পর দিন ১ জুন থেকে যারা প্রত্যাশিত ফলাফল আসেনি তাদেরকে ৭ জুন পর্যন্ত টেলিটক মোবাইলের মাধ্যমে ফলাফল পুনঃনিরীক্ষণের আবেদনের সুযোগ দেওয়া হয়।

ফলাফল পুনঃনিরীক্ষণের ফলাফল সাধারণত ২টি পদ্ধতিতে দেখা যাবে।

১. এসএমএস পদ্ধতিঃ এই পদ্ধতিতে ফলাফল জানার জন্য আপনাকে তেমন কিছুই করতে হবে না। ফলাফল প্রকাশের পর ফলাফল পুনঃনিরীক্ষণের আবেদন করার সময় প্রদত্ত আপনার ব্যক্তিগত মোবাইল নম্বরে (যে কোন অপারেটর এর) সরাসরি এসএমএস এর মাধ্যমে ফলাফল জানিয়ে দেওয়া হবে। তাই ফলাফল দেখার জন্য আপনার কোন ম্যাসেজ পাঠানোর প্রয়োজন নেই।

২. অনলাইন পদ্ধতিঃ এই পদ্ধতিতে আপনি যে বোর্ড থেকে পরীক্ষা দিয়েছিলেন ঐ বোর্ড এর অফিসিয়াল ওয়েবসাইটে পিডিএফ আকারে শুধুমাত্র যাদের ফলাফলে পরিবর্তন হবে তাদের তালিকা প্রকাশ করা হবে। উক্ত পিডিএফ ফাইলটি ডাউনলোড করে আপনার ফলাফলে কোন পরিবর্তন হয়েছে কিনা জেনে নিতে পারবেন। উল্লেখ্য, এই পদ্ধতিতেও যাদের ফলাফলে কোন পরিবর্তন হয়নি তাদের তালিকা প্রকাশ করা হয় না।

পিডিএফ থেকে ফলাফল যেভাবে খুঁজে পাবেন:

উক্ত ডাউনলোড লিঙ্ক থেকে আপনার কাঙ্খিত বোর্ড এর ফলাফল ডাউনলোড করলে একটি পিডিএফ ফাইল পাবেন। এরপর পিডিএফ ফাইলটি Open করে কম্পিউটার এর কি বোর্ড এ CTRL+F প্রেস করবেন। এখন একটি সার্চ বক্স আসবে। ঐ বক্সে আপনার রোল নম্বর লিখে ENTER বাটন চাপলে আপনার ফলাফল হাজির হয়ে যাবে। যদি আপনার রোল নম্বর খুঁজে না পান সেক্ষেত্রে ধরে নিতে হবে আপনার ফলাফলে কোন পরিবর্তন হয়নি।

ছুরিকাঘাতে হত্যা, রক্তের দাগ বারান্দায়ও-নৃশংস খুনের ঘটনা হা…
  • ২৯ এপ্রিল ২০২৬
বেতন কমাতে বলায় অভিভাবকদের গালাগাল, সন্তানদের স্কুল থেকে তা…
  • ২৯ এপ্রিল ২০২৬
হিশামের বিরুদ্ধে ১৫ দিন আগেই অভিযোগ দেন লিমন, ব্যবস্থা নেয়ন…
  • ২৯ এপ্রিল ২০২৬
ইরানকে সহযোগিতা করায় ৩৫ ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট…
  • ২৯ এপ্রিল ২০২৬
দুপুরের মধ্যে ঢাকায় বজ্রবৃষ্টির আভাস
  • ২৯ এপ্রিল ২০২৬
এসএসসি পরীক্ষা দিতে যাওয়ার পথে বজ্রপাতে প্রাণ গেল শিক্ষার্থ…
  • ২৯ এপ্রিল ২০২৬