যশোর বোর্ডে এসএসসি পরীক্ষার ফল পরিবর্তন ১২৩ জনের

৩০ জুন ২০২০, ০১:৫৫ PM

© ফাইল ফটো

যশোর শিক্ষা বোর্ডের এসএসসি পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষণে ১২৩ জনের ফল পরিবর্তন হয়েছে। তাদের মধ্যে বেশ কয়েকজন নতুন করে জিপিএ-৫ পেয়েছেন। আজ মঙ্গলবার (৩০ জুন) যশোর বোর্ডের এসএসসি পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।

পুনঃনিরীক্ষার ফল দেখতে এখানে ক্লিক করুন

গত ৩১ মে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হওয়ার পর দিন ১ জুন থেকে যারা প্রত্যাশিত ফলাফল আসেনি তাদেরকে ৭ জুন পর্যন্ত টেলিটক মোবাইলের মাধ্যমে ফলাফল পুনঃনিরীক্ষণের আবেদনের সুযোগ দেওয়া হয়।

ফলাফল পুনঃনিরীক্ষণের ফলাফল সাধারণত ২টি পদ্ধতিতে দেখা যাবে।

১. এসএমএস পদ্ধতিঃ এই পদ্ধতিতে ফলাফল জানার জন্য আপনাকে তেমন কিছুই করতে হবে না। ফলাফল প্রকাশের পর ফলাফল পুনঃনিরীক্ষণের আবেদন করার সময় প্রদত্ত আপনার ব্যক্তিগত মোবাইল নম্বরে (যে কোন অপারেটর এর) সরাসরি এসএমএস এর মাধ্যমে ফলাফল জানিয়ে দেওয়া হবে। তাই ফলাফল দেখার জন্য আপনার কোন ম্যাসেজ পাঠানোর প্রয়োজন নেই।

২. অনলাইন পদ্ধতিঃ এই পদ্ধতিতে আপনি যে বোর্ড থেকে পরীক্ষা দিয়েছিলেন ঐ বোর্ড এর অফিসিয়াল ওয়েবসাইটে পিডিএফ আকারে শুধুমাত্র যাদের ফলাফলে পরিবর্তন হবে তাদের তালিকা প্রকাশ করা হবে। উক্ত পিডিএফ ফাইলটি ডাউনলোড করে আপনার ফলাফলে কোন পরিবর্তন হয়েছে কিনা জেনে নিতে পারবেন। উল্লেখ্য, এই পদ্ধতিতেও যাদের ফলাফলে কোন পরিবর্তন হয়নি তাদের তালিকা প্রকাশ করা হয় না।

পিডিএফ থেকে ফলাফল যেভাবে খুঁজে পাবেন:

উক্ত ডাউনলোড লিঙ্ক থেকে আপনার কাঙ্খিত বোর্ড এর ফলাফল ডাউনলোড করলে একটি পিডিএফ ফাইল পাবেন। এরপর পিডিএফ ফাইলটি Open করে কম্পিউটার এর কি বোর্ড এ CTRL+F প্রেস করবেন। এখন একটি সার্চ বক্স আসবে। ঐ বক্সে আপনার রোল নম্বর লিখে ENTER বাটন চাপলে আপনার ফলাফল হাজির হয়ে যাবে। যদি আপনার রোল নম্বর খুঁজে না পান সেক্ষেত্রে ধরে নিতে হবে আপনার ফলাফলে কোন পরিবর্তন হয়নি।

এক বিশ্বকাপে ১৬ ভাই, জেনে নিন কে খেলছেন কোন দলের হয়ে
  • ২৮ জুন ২০২৬
এআই দিয়ে লেখা সিভিই পছন্দ করছে স্ক্রিনিং এআই: গবেষণা
  • ২৮ জুন ২০২৬
রাজধানী থেকে সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদ গ্রেপ্তার
  • ২৮ জুন ২০২৬
ইস্টার্ন ইউনিভার্সিটিতে সামার ট্রাইমিস্টারের নবীনবরণ অনুষ্ঠ…
  • ২৮ জুন ২০২৬
আর্জেন্টিনা ম্যাচের আগে বড় দুঃসংবাদ পেল কেপ ভার্দে
  • ২৮ জুন ২০২৬
টোরি পেনসো থেকে কাতিয়া গার্সিয়া, বিশ্বকাপে আলো ছড়াচ্ছেন …
  • ২৭ জুন ২০২৬