এক ক্লিকে দেখুন এইচএসসি পরীক্ষার ফল

১৫ অক্টোবর ২০২৪, ১০:৪৫ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে

এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে © টিডিসি ফটো

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। আজ মঙ্গলবার (১৫ অক্টোবর) বেলা ১১টায় স্ব স্ব বোর্ড ফল প্রকাশ করেছে। ওয়েবসাইটের মাধ্যমে ফল জানা যাচ্ছে।

জানা গেছে, ফল প্রকাশের পর https://eduboardresults.gov.bd/ -ওয়েবসাইটে ক্লিক করে সরাসরি ফলাফল জানতে পারছেন শিক্ষার্থীরা। এ ছাড়া ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট www.dhakaeducationboard.gov.bd এবং www.educationboardresults.gov.bd –এ Result কর্নারে ক্লিক করে ফল জানা যাবে।

সেক্ষেত্রে শিক্ষাপ্রতিষ্ঠানের EIIN এন্ট্রি করে প্রতিষ্ঠানভিত্তিক Result sheet download করা যাবে। রোল ও রেজিস্ট্রেশন নম্বরের মাধ্যমে Result sheet download করতে পারবেন সংশ্লিষ্টরা।

আরো পড়ুন: এইচএসসির ফল প্রকাশ, দেখুন এখানে

পরীক্ষার ফল প্রকাশের পর SMS-এর মাধ্যমে সংগ্রহ করা যাবে: HSC Board name (first 3 letters) Roll Year টাইপ করে 16222 নম্বরে পাঠাতে হবে। উদাহরণ: HSC Dha 123456 2024 লিখে 16222-তে পাঠাতে হবে।

উল্লেখ্য, গত ৩০ জুন এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়। এবার পরীক্ষার্থী ছিলেন ১৪ লাখ ৫০ হাজার ৭৯০ জন। প্রথম প্রকাশিত রুটিন অনুযায়ী—আট দিন পরীক্ষা হওয়ার পর কোটা সংস্কার আন্দোলন ঘিরে সৃষ্ট পরিস্থিতিতে ১৮ জুলাইয়ের সব পরীক্ষা স্থগিত করা হয়। এরপর তিন দফায় পরীক্ষা স্থগিত করে সরকার। সবশেষ সাবজেক্ট ম্যাপিংয়ে ফল প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়।

বিদ্যালয়টি ফিরল শিক্ষামন্ত্রীর নামে
  • ০২ এপ্রিল ২০২৬
দেশে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ৩২৩৩২ মেগাওয়াট: বিদ্যুৎমন্ত্রী
  • ০২ এপ্রিল ২০২৬
ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করতে করতে এমপির বক্তব্যের সময় শেষ
  • ০২ এপ্রিল ২০২৬
সুশাসন নিশ্চিত করতে নিরপেক্ষ প্রশাসনের বিকল্প নেই, এনএসইউতে…
  • ০২ এপ্রিল ২০২৬
চীনের পিকিং ইউনিভার্সিটিতে উচ্চশিক্ষার সুযোগ পাচ্ছেন সরকারি…
  • ০২ এপ্রিল ২০২৬
এনএসইউতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা স…
  • ০২ এপ্রিল ২০২৬