এইচএসসি পরীক্ষা দেননি ১২ হাজার পরীক্ষার্থী, বহিষ্কার ৭৫

০৮ জুলাই ২০২৪, ১০:৩০ AM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১১:৪৮ AM
এইচএসসি পরীক্ষার্থী

এইচএসসি পরীক্ষার্থী © ফাইল ছবি

চলমান এইচএসসি পরীক্ষায় একদিনে ১২ হাজারের বেশি পরীক্ষার্থী অংশগ্রহণ করেননি। রোববার (৭ জুলাই) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির দৈনিক রিপোর্টে এ তথ্য জানানো হয়েছে। এদিন ৭৬ শিক্ষার্থী এবং এক পরিদর্শককে বহিষ্কারের ঘটনা ঘটেছে।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ৭ জুলাইয়ের পরীক্ষায় ৯ লাখ ৯০ হাজার ৩৯৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। অনুপস্থিত ছিল ১২ হাজার ৮২৯ জন, যা মোট পরীক্ষার্থীর ১ দশমিক ২৮ শতাংশ।

আরো পড়ুন: কলেজ আছে শিক্ষকও আছে, শুধু নেই পরীক্ষার্থী

এদিন ৭৫ জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। একজন কেন্দ্র পরিদর্শকও বহিষ্কৃত হয়েছেন। এবার ৯ টি শিক্ষা বোর্ডের অধীন ১ হাজার ৪৭২টি কেন্দ্রে ১০ লাখ তিন হাজার ২২২ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করছেন।

ময়মনসিংহ বোর্ডে ১৯ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ, ব্যবস্থ…
  • ৩১ অক্টোবর ২০২৬
ফেনীর যে দুই কলেজে পাস করে নি কেউ
  • ৩১ অক্টোবর ২০২৬
বরিশাল বোর্ডে ১১ প্রতিষ্ঠানের সবাই ফেল
  • ৩১ অক্টোবর ২০২৬
শেরপুর সরকারি কলেজে পাসের হার ৬৯.০২ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন …
  • ৩১ অক্টোবর ২০২৬
যশোর বোর্ডে ১০ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার এবার
  • ৩১ অক্টোবর ২০২৬
জিপিএ-৫ এ বড় ধস, ১১৯ থেকে এক লাফে নেমে ৪১
  • ৩১ অক্টোবর ২০২৬