এইচএসসির কেন্দ্রের ২০০ গজের মধ্যে প্রবেশ নিষেধ

২৯ জুন ২০২৪, ১২:৫০ PM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১২:০৫ PM
রোববার থেকে এইচএসসি পরীক্ষা শুরু হবে

রোববার থেকে এইচএসসি পরীক্ষা শুরু হবে © ফাইল ছবি

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে রোববার (৩০ জুন)। এ উপলক্ষে ঢাকা মহানগরীর পরীক্ষার কেন্দ্রগুলোর ২০০ গজের মধ্যে প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, পরীক্ষা কেন্দ্রগুলোতে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা নিশ্চিত করার প্রয়োজনে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্সে অর্পিত ক্ষমতাবলে পরীক্ষা কেন্দ্রের ২০০ গজের মধ্যে পরীক্ষার্থী ব্যতীত জনসাধারণের  প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ।

আরো পড়ুন: এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু কাল

এই আদেশ আগামী ৩০ জুন থেকে পরীক্ষা চলাকালীন পর্যন্ত বলবৎ থাকবে বলে জানানো হয়েছে।

ময়মনসিংহ বোর্ডে ১৯ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ, ব্যবস্থ…
  • ৩১ অক্টোবর ২০২৬
ফেনীর যে দুই কলেজে পাস করে নি কেউ
  • ৩১ অক্টোবর ২০২৬
বরিশাল বোর্ডে ১১ প্রতিষ্ঠানের সবাই ফেল
  • ৩১ অক্টোবর ২০২৬
শেরপুর সরকারি কলেজে পাসের হার ৬৯.০২ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন …
  • ৩১ অক্টোবর ২০২৬
যশোর বোর্ডে ১০ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার এবার
  • ৩১ অক্টোবর ২০২৬
জিপিএ-৫ এ বড় ধস, ১১৯ থেকে এক লাফে নেমে ৪১
  • ৩১ অক্টোবর ২০২৬