রাজধানীর শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটির দিনেও ক্লাস-পরীক্ষা, চাপে শিক্ষার্থীরা

১৮ নভেম্বর ২০২৩, ০৩:২৪ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:১৯ PM

© সংগৃহীত

নির্বাচনি তফসিল ঘোষণার পর আন্দোলনে থাকা বিরোধী দলগুলো কর্মসূচি আরও তীব্র করার ঘোষণা দিয়েছে। এদিকে ৩০ নভেম্বরের মধ্যে বার্ষিক পরীক্ষা শেষ করার সময় বেঁধে দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। নির্ধারিত পরীক্ষা সূচি পরিবর্তন করে ছুটির দিনেও (শুক্রবার ও শনিবার) ক্লাস-পরীক্ষা নিচ্ছে অনেক শিক্ষাপ্রতিষ্ঠান। এতে শিক্ষার্থীরা দুই পরীক্ষার মধ্যে সময় পাচ্ছে কম। তাই পড়াশোনার  চাপে তারা।

বছর শেষে বার্ষিক পরীক্ষার সময় নির্বাচনি সহিংসতায় বেড়ে যাওয়ায়  বিপাকে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। উদ্বেগ ও উৎকণ্ঠা থাকলেও  এর মধ্যেই ঝুঁকি নিয়েই শিক্ষার্থীদের স্কুলে যেতে হচ্ছে।

নির্বাচনের তফশিল ঘোষণার প্রতিবাদে আগামীকাল রোববার ও সোমবার সারা দেশে ৪৮ ঘণ্টার হরতালের ডাক দিয়েছে বিএনপি ও সমমনা দলগুলো। রুটিন অনুযায়ী এই দুদিন যেসব পরীক্ষা ছিল, তা এগিয়ে এনেছে রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ। স্কুলটির প্রথম থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের রোববার ও সোমবারের (১৯-২০ নভেম্বর) পরীক্ষা পরিবর্তন করে শুক্রবার ও আজ (শনিবার) (১৭ ও ১৮ নভেম্বর) নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। ১৯ ও ২০ নভেম্বরের বাংলা ও ইংরেজি ভার্সনের প্রথম শ্রেণির মূল্যায়ন ও অন্যান্য শ্রেণির বার্ষিক পরীক্ষা এবং মূল্যায়নের সময়সূচিতেও পরিবর্তন আনা হয়েছে। পরিবর্তিত সময়সূচি অনুয়ায়ী প্রথম ও নবম শ্রেণির ১৯ নভেম্বর সোমবারের সব পরীক্ষা শুক্রবার (১৭ নভেম্বর) অনুষ্ঠিত হয়। প্রথম শ্রেণির পরীক্ষা এদিন সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত এবং নবম শ্রেণির পরীক্ষা সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত গ্রহণ করা হয়।

অন্যদিকে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, অষ্টম ও নবম শ্রেণির রোববারের (১৯ নভেম্বর) সব পরীক্ষা ১৮ নভেম্বর শনিবার নেওয়ার কথা রয়েছে। দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির পরীক্ষা সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত, চতুর্থ ও পঞ্চম শ্রেণির পরীক্ষা দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত, অষ্টম শ্রেণির পরীক্ষা সকাল ৮টা থেকে ১১টা পর্যন্ত এবং নবম শ্রেণির পরীক্ষা দুপুর ১২টা থেকে বিকাল ৩টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

এ বিষয়ে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কেকা রায় চৌধুরী বলেন, সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে আমরা শুক্র ও শনিবার বার্ষিক পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। শিক্ষার্থীদের স্বার্থে এটা করা হয়েছে। 

কাকরাইলের উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের চলমান বার্ষিক পরীক্ষা ও ক্লাস শুক্র ও শনিবার অনুষ্ঠিত হচ্ছে। ৯ নভেম্বরের নতুন শিক্ষাক্রমের ৬ষ্ট ও ৭ম শ্রেণির নির্ধারিত ক্লাস নেওয়া হয়েছে শুক্রবার। এছাড়া ৮ম ও নবম শ্রেণির পরীক্ষা সকালে অনুষ্ঠিত হয়েছে। আর ২য়, ৩য় ও ৪র্থ শ্রেণির পরীক্ষা নেওয়া হয় শুক্রবার বিকালে।

এছাড়া ঢাকাসহ দেশের সরকারি স্কুলগুলোতে হরতালের মধ্যেই পরীক্ষা নেওয়া হবে বলে জানা গেছে। মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজসহ রাজধানীর বড় আরও কয়েকটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান এখনো রুটিন পরিবর্তন করেনি। এসব প্রতিষ্ঠান আগের রুটিন মেনে রোববার-সোমবার পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তে অটল রয়েছে।

এ বিষয়ে অভিভাবক ঐক্য ফোরামের সভাপতি জিয়াউল কবির দুলু বলেন, আমাদের শিক্ষার্থীরা আগামী দিনের ভবিষ্যৎ। রাজনৈতিক দলগুলো শিক্ষার্থীদের কথা চিন্তা করে না। সহিংসতা শিশু কিশোরদের মনে প্রভাব ফেলে। শিক্ষার্থী-অভিভাবকরা আতঙ্কিত ও উদ্বিগ্ন।

এছাড়া মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) থেকে জানানো হয়েছে, যেসব শিক্ষার্থী হরতাল কিংবা অবরোধে স্কুলে আসতে পারছে না তাদেরকে স্কুলে অনুপস্থিত দেখানো যাবে না। বরং ক্লাসে অনুপস্থিত শিক্ষার্থীদের অনলাইনে ক্লাস করাতে হবে।

চলতি সপ্তাহেই নতুন ভিসি পেতে যাচ্ছে ইবি-বেরোবি
  • ১০ মে ২০২৬
আর কোনো ফ্যাসিবাদ, স্বৈরাচার যেন পুলিশকে ব্যবহার করতে না পা…
  • ১০ মে ২০২৬
সেঞ্চুরি করা আওয়াইসকে ফিরিয়ে স্বস্তি আনলেন তাসকিন
  • ১০ মে ২০২৬
চাঁদপুরে অভিযানে বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ, আটক ৪ 
  • ১০ মে ২০২৬
দেশের ১৫ শতাংশ মানুষ চিকিৎসা প্রয়োজন মেটাতে পারেন না
  • ১০ মে ২০২৬
বাউবির ভিসি অধ্যাপক ছিদ্দিকুর রহমানকে ঢাবিতে সংবর্ধনা
  • ১০ মে ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SUMMER 2026
Application Deadline Wednesday, May 13, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9