‘গোল্ডেন জিপিএ-৫’ প্রাপ্তদের ল্যাপটপ দেবে সরকার

০১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৮ PM , আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৩ PM
এসএসসি ও সমমান পরীক্ষার্থীরা

এসএসসি ও সমমান পরীক্ষার্থীরা © সংগৃহীত

এবছর এসএসসি ও সমমান পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের ল্যাপটপ প্রদান করা হবে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. এহছানুল হক মিলনের মিডিয়া সেলে দেওয়া এক স্ট্যাটাসে এ তথ্য জানানো হয়।

স্ট্যাটাসে জানানো হয়েছে, ‘চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থীদের উৎসাহিত করতে তাদের ল্যাপটপ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।’

শিক্ষার্থীদের লেখাপড়ায় আরও উৎসাহিত করা এবং তাদের মেধা ও প্রযুক্তিনির্ভর শিক্ষার সুযোগ বাড়ানোর লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এরে আগে দুপুরে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দিবসের আলাচনায় প্রধান অতিথির বক্তব্যে ড. মিলন বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন, শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ যেন আরও বেড়ে যায়, তারা যেন লেখাপড়া ঠিকমতো করে; সেজন্য তিনি এই ১ লাখ ১৬ হাজার ট্যাব দেওয়ার জন্য চিন্তা করেন।

ওই সভায় শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘আমাদের প্রায় ১৯ হাজার মাধ্যমিক স্কুল রয়েছে। সেগুলোতে প্রতিটি ক্লাসে মেয়েদের আরও শিক্ষায় উৎসাহিত করার জন্য তিনি তাদের জন্য একটা গিফটের কথা বলবেন। আর সেটি হচ্ছে ‘পিংকি মোটরসাইকেল’। এগুলোর সবই হচ্ছে শিক্ষায় উৎসাহিত করার জন্য।’

নিয়োগপত্রের দাবিতে অধিদপ্তরের সামনে রাতেও অবস্থান প্রাথমিক …
  • ১২ অক্টোবর ২০২৬
উচ্চারণগত ভুল, দুঃখপ্রকাশ করলেন রাশেদ খাঁন
  • ১২ অক্টোবর ২০২৬
যবিপ্রবিতে দিনভর উত্তেজনা, সমঝোতায় শেষ
  • ১২ অক্টোবর ২০২৬
সোমবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১২ অক্টোবর ২০২৬
সপ্তাহব্যাপী নতুন কর্মসূচি ঘোষণা এনসিপির
  • ১১ অক্টোবর ২০২৬
অনির্দিষ্টকালের জন্য সাজেক ভ্রমণ বন্ধ ঘোষণা
  • ১১ অক্টোবর ২০২৬