২০২৭ সালের এসএসসি পরীক্ষা শুরু ১৪ মার্চ

২৪ আগস্ট ২০২৬, ০৩:১৩ PM , আপডেট: ২৪ আগস্ট ২০২৬, ০৩:৩৪ PM
এসএসসি পরীক্ষার্থী

এসএসসি পরীক্ষার্থী © ফাইল ছবি

২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা ১৪ মার্চ থেকে শুরু হবে। এ পরীক্ষা শেষ হবে একই বছরের ১৫ এপ্রিল। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান দ্য ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেছেন।

সোমবার (২৪ আগস্ট) দুপুরে অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘২০২৭ সালের এসএসসি পরীক্ষা আগামী ১৪ মার্চ থেকে শুরু হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই বছরের ১৫ এপ্রিল পর্যন্ত এ পরীক্ষা চলবে। বিস্তারিত পরে জানানো হবে।’

আরও পড়ুন: একাদশে ভর্তির নীতিমালা প্রকাশ

এদিকে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। প্রকাশিত নীতিমালা অনুযায়ী আগামী ২ সেপ্টেম্বর আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু হয়ে চলবে ১০ সেপ্টেম্বর পর্যন্ত। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে ক্লাস শুরু হবে আগামী ২৩ সেপ্টেম্বর।

যে ছয় কারণে নিম্ন মধ্যবিত্ত থেকে দরিদ্র হওয়ার ঝুঁকিতে ছয় কো…
  • ০৭ অক্টোবর ২০২৬
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ৮৫ পদে চাকরি, আবেদন আগামীকালের…
  • ০৭ অক্টোবর ২০২৬
৮৯ শতাংশ পাথর কাটা শ্রমিক শ্বাসতন্ত্রের জটিলতায় ভুগছেন, চাল…
  • ০৭ অক্টোবর ২০২৬
রোনালদোর বিস্ফোরক বিবৃতি নাকি মেসির অবসর, গুগল সার্চে কে এগ…
  • ০৭ অক্টোবর ২০২৬
চাঁদপুরে ইলিশ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা, কার্যকর আজ রাত থেকে
  • ০৭ অক্টোবর ২০২৬
ডোনাল্ড ট্রাম্পের উচ্চতা কত ফুট, ওজন ও বয়স কত?
  • ০৭ অক্টোবর ২০২৬