জুনিয়র বৃত্তি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ, দেখুন এখানে

১৩ আগস্ট ২০২৬, ০১:৩০ PM , আপডেট: ১৩ আগস্ট ২০২৬, ০২:৩৬ PM
পরীক্ষার হল

পরীক্ষার হল © সংগৃহীত

২০২৬ সালের জুনিয়র বৃত্তি পরীক্ষার খসড়া কেন্দ্র তালিকা প্রকাশ করা হয়েছে। বুধবার (১৩ আগস্ট) নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এ তালিকা প্রকাশ করা হয়।  

এদিকে জুনিয়র বৃত্তি পরীক্ষা এক সপ্তাহ এগিয়ে আনা হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, পরীক্ষা ৮ ডিসেম্বর থেকে শুরু হয়ে শেষ হবে ১৫ ডিসেম্বর।  বৃহস্পতিবার (৬ আগস্ট) অনুষ্ঠিত আন্তঃশিক্ষা বোর্ডের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান। তিনি বলেন, ৮ ডিসেম্বর বাংলা, ১০ ডিসেম্বর ইংরেজি, ১৩ ডিসেম্বর গণিত ও ১৫ ডিসেম্বর বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের পরীক্ষা নেওয়া হবে। শীতকালীন ছুটির কারণে এ সূচি এগিয়ে আনা হয়েছে। আগামী ২০ ডিসেম্বর শীতকালীন ছুটি শুরু হবে। এর আগে, আমরা জুনিয়র বৃত্তি শেষ করতে চাচ্ছি। 

তবে এ পরীক্ষার ফল প্রকাশ কবে,তা নিয়ে কোনো আলোচনা হয়নি বলেও জানিয়েছেন তিনি। 

এর আগে, শিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে সময়সূচি ও ফল প্রকাশের সম্ভাব্য সময় জানানো হয়। এতে ১৫ ডিসেম্বর থেকে শুরু হয়ে পরীক্ষা শেষ হওয়ার কথা ছিল ২০ ডিসেম্বর। আর ফল প্রকাশের সম্ভাব্য তারিখ হিসেবে ৩০ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছিল।

ঢাকা বোর্ডের কেন্দ্র তালিকা দেখুন এখানে

ময়মনসিংহ বোর্ডের কেন্দ্র তালিকা দেখুন এখানে

কুমিল্লা বোর্ডের কেন্দ্র তালিকা দেখুন এখানে

বরিশাল বোর্ডের কেন্দ্র তালিকা দেখুন এখানে

রাজশাহী বোর্ডের কেন্দ্র তালিকা দেখুন এখানে

সিলেট বোর্ডের কেন্দ্র তালিকা দেখুন এখানে

দিনাজপুর বোর্ডের কেন্দ্র তালিকা দেখুন এখানে

চট্টগ্রাম বোর্ডের কেন্দ্র তালিকা দেখুন এখানে

যশোর বোর্ডের কেন্দ্র তালিকা দেখুন এখানে

২ পদে কর্মচারী নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন
  • ১২ অক্টোবর ২০২৬
লিভারপুলকে উড়িয়ে দিল ম্যানচেস্টার সিটি
  • ১২ অক্টোবর ২০২৬
‘স্বৈরাচার’ ও ‘গুপ্তরা’ এক হতে পারে, বিএনপির সভায় এমপিদের স…
  • ১২ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনের রেজিষ্ট্রেশন শুরু আজ
  • ১২ অক্টোবর ২০২৬
তাজমিন হত্যা: আটক রাজুর কাছ থেকে জিজ্ঞাসাবাদে যেসব তথ্য পেল…
  • ১২ অক্টোবর ২০২৬
ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, জামিন নিতে গিয়ে শ্রীঘরে শিক্ষক
  • ১২ অক্টোবর ২০২৬