পাবনার ৪ শিক্ষাপ্রতিষ্ঠানের সবাই ফেল

১১ আগস্ট ২০২৬, ১১:৫০ AM
পাবনার ভাঙ্গুড়া উপজেলার মাগুড়া দাখিল মাদ্রাসা

পাবনার ভাঙ্গুড়া উপজেলার মাগুড়া দাখিল মাদ্রাসা © সংগৃহীত

এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় পাবনা জেলায় চারটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে একজনও পাস করতে পারেনি। ওই চার প্রতিষ্ঠান থেকে পরীক্ষায় অংশগ্রহণ করেছিল ৬০ জন শিক্ষার্থী।

প্রকাশিত ফলাফল অনুযায়ী, প্রতিষ্ঠান চারটি হলো ভাঙ্গুড়া উপজেলার মাগুড়া দাখিল মাদ্রাসা, একই উপজেলার সিকেবি আলিম মাদ্রাসা (ভোকেশনাল শাখা), ফরিদপুর উপজেলার হারোভাঙ্গা ইসলামিয়া দাখিল মাদ্রাসা ও চাটমোহর উপজেলার মহেলা মহিলা দাখিল মাদ্রাসা।

এর মধ্যে ভাঙ্গুড়া উপজেলার মাগুড়া দাখিল মাদ্রাসা থেকে ১৯ জন, সিকেবি আলিম মাদ্রাসা (ভোকেশনাল শাখা) থেকে ৭ জন, ফরিদপুর উপজেলার হারোভাঙ্গা ইসলামিয়া দাখিল মাদ্রাসা থেকে ১৪ জন ও চাটমোহর উপজেলার মহেলা মহিলা দাখিল মাদ্রাসা থেকে ২০ জন পরীক্ষায় অংশ নিয়েছিল।

জেলা শিক্ষা অফিসার আব্দুর রাজ্জাক এ তথ্য নিশ্চিত করে জানান, ফলাফল বিপর্যয়ের কারণ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শি…
  • ০৭ অক্টোবর ২০২৬
ভোরে বিদায়ী ম্যাচে মাঠে নামছেন মেসি, মোবাইলে খেলা দেখবেন যে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চসিক ভবনে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী বগার অবস্থান, গ্রেফতা…
  • ০৭ অক্টোবর ২০২৬
‘আই হ্যাভ আ প্ল্যান’ গানে তাসরিফের ছবি-ফুটেজ, আইনি পদক্ষেপে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চবিতে হল সংসদের দেওয়া বিসিএসের বই চুরি করে ফেসবুক গ্রুপে বি…
  • ০৭ অক্টোবর ২০২৬
চাকরি শেষের আড়াই মাস আগে অধ্যক্ষকে বদলি, পুনর্বিবেচনার দাবি…
  • ০৬ অক্টোবর ২০২৬