শ্বাসকষ্টে অসুস্থ হয়ে এক দিন আগেই মৃত্যু, পাস করেছে ওয়াদুদ

১০ আগস্ট ২০২৬, ০৪:৫৪ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৬, ১০:৫৮ PM
কাজী রেজা ওয়াদুদ

কাজী রেজা ওয়াদুদ © সংগৃহীত

এসএসসি পরীক্ষা শেষ করে ফল প্রকাশের অপেক্ষায় ছিল হবিগঞ্জের কাজী রেজা ওয়াদুদ (১৫)। কিন্তু সেই কাঙ্ক্ষিত ফল আর নিজের চোখে দেখা হলো না তার। ফল প্রকাশের মাত্র এক দিন আগে শ্বাসকষ্টে অসুস্থ হয়ে মারা যান তিনি। আজ সোমবার প্রকাশিত এসএসসি পরীক্ষার ফলাফলে তিনি পেয়েছেন জিপিএ-৪.১১।

মেধাবী এই শিক্ষার্থীর আকস্মিক মৃত্যুতে তার পরিবার, শিক্ষক ও সহপাঠীদের মধ্যে নেমে এসেছে গভীর শোকের ছায়া। জানা গেছে, গত রবিবার দুপুর ১২টার দিকে শ্বাসকষ্টজনিত কারণে ওয়াদুদকে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কাজী রেজা ওয়াদুদ বাহুবল উপজেলার চকরামপুর গ্রামের আব্দুল ওয়াদুদ আলফুর একমাত্র সন্তান। সে উপজেলার সানশাইন মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল এবং চলতি বছরের এসএসসি পরীক্ষায় ওই বিদ্যালয় থেকে অংশ নেয়।

ফল প্রকাশের দিন তার ভালো ফলাফল পরিবার ও বিদ্যালয়ের জন্য আনন্দের হওয়ার কথা থাকলেও ওয়াদুদের অকালমৃত্যু সেই আনন্দকে পরিণত করেছে গভীর বেদনায়। মেধাবী এই শিক্ষার্থীর এমন আকস্মিক চলে যাওয়া পরিবার, শিক্ষক ও সহপাঠীদের জন্য এক অপূরণীয় শূন্যতা তৈরি করেছে।

পরিবার সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিল ওয়াদুদ। দুপুর ১২টার দিকে হঠাৎ তার শ্বাসকষ্ট বেড়ে যায়। দ্রুত তাকে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সানশাইন মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম সামছুদ্দিন আহমেদ বলেছেন, প্রাথমিক থেকেই ওয়াদুদ এ বিদ্যালয়ে পড়াশোনা করেছে। সে মেধাবী ও ভালো শিক্ষার্থী ছিল। এসএসসিতে তার ভালো ফল করার প্রত্যাশা ছিল। ফল প্রকাশের আগের দিন তার চলে যাওয়া বিদ্যালয়ের সব শিক্ষক-শিক্ষার্থীকে কাঁদিয়েছে। 

অভিযুক্ত অটোরিকশাচালক ছিলেন ঘরজামাই, যেভাবে উদ্ধার হলো আইফোন
  • ১০ অক্টোবর ২০২৬
বিকাশের টাকার গাড়িতে হামলা, গুলিবিদ্ধ ম্যানেজার; ৩ কোটি টাক…
  • ১০ অক্টোবর ২০২৬
ছাত্রত্ব নেই তবুও বহিষ্কার, এটা হাস্যকর সুপারিশ: রাবি শিবির…
  • ১০ অক্টোবর ২০২৬
শেখ হাসিনার মতো দিল্লিতেও ইন্টারনেট বন্ধের নির্দেশ মোদি সরক…
  • ১০ অক্টোবর ২০২৬
দোকানে ১৫ মিনিট আইফোনে চার্জ দিয়েছিল তাজমিন, তখন কী ঘটেছিল …
  • ১০ অক্টোবর ২০২৬
ইয়াবাসহ গ্রেপ্তারের পর বহিষ্কার যুবদল নেতা
  • ০৯ অক্টোবর ২০২৬