এসএসসির ফল

গণিতের তুলনায় ইংরেজিতে পিছিয়ে শিক্ষার্থীরা

১০ আগস্ট ২০২৬, ০৪:১১ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৬, ০৫:২৩ PM
এসএসসির ফল প্রকাশের পর উচ্ছ্বসিত শিক্ষার্থীরা

এসএসসির ফল প্রকাশের পর উচ্ছ্বসিত শিক্ষার্থীরা © সংগৃহীত

চলতি বছরের এসএসসি পরীক্ষায় নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের মধ্যে আটটিতেই গণিতের তুলনায় ইংরেজি বিষয়ে পাসের হার কম। বিষয়ভিত্তিক ফল বিশ্লেষণে গণিতে তুলনামূলক ভালো করলেও ইংরেজিতে পিছিয়ে থাকার চিত্র উঠে এসেছে। 

আজ সোমবার (১০ আগস্ট) প্রকাশিত এসএসসি ২০২৬-এর ফল বিশ্লেষণ করে এসব তথ্য পাওয়া গেছে।

ইংরেজির তুলনায় গণিতে বেশি শিক্ষার্থী পাস করেছে ঢাকা, কুমিল্লা, রাজশাহী, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট ও ময়মনসিংহ—এই আট শিক্ষা বোর্ডে।

এর মধ্যে ময়মনসিংহ বোর্ডে ইংরেজিতে পাসের হার ৬৬ দশমিক ৬৪ শতাংশ। বিপরীতে গণিতে এ বোর্ডের পাসের হার আরও বেশি। একইভাবে সিলেট বোর্ডে ইংরেজিতে পাস করেছে ৬৯ দশমিক ১১ শতাংশ এবং বরিশালে ৬৯ দশমিক ২৪ শতাংশ শিক্ষার্থী।

যশোর বোর্ডে ইংরেজিতে পাসের হার ৭১ দশমিক ৮৪ শতাংশ, চট্টগ্রামে ৭২ দশমিক ২৭ শতাংশ, রাজশাহীতে ৭৪ দশমিক ৭০ শতাংশ এবং দিনাজপুরে ৭২ দশমিক ৯১ শতাংশ।

তবে দিনাজপুর বোর্ডে অন্যগুলোর তুলনায় চিত্রটি ভিন্ন। এই বোর্ডে ইংরেজিতে পাসের হার ৭২ দশমিক ৯১ শতাংশ হলেও গণিতে পাসের হার ৭১ দশমিক ০৫ শতাংশ। অর্থাৎ এ বোর্ডে গণিতের তুলনায় ইংরেজিতে পাসের হার বেশি।

অন্যদিকে, কুমিল্লা বোর্ডে ইংরেজিতে পাসের হার ৮১ দশমিক ২৯ শতাংশ এবং ঢাকা বোর্ডে ৭৮ দশমিক ৪০ শতাংশ। এই দুই বোর্ডেও গণিতে পাসের হার ইংরেজির তুলনায় বেশি।

সামগ্রিক ফল বিশ্লেষণে দেখা যাচ্ছে, অধিকাংশ শিক্ষা বোর্ডেই গণিত বিষয়ে শিক্ষার্থীদের পাসের হার ইংরেজির চেয়ে বেশি। অর্থাৎ এসএসসির ফলাফলে ইংরেজির তুলনায় গণিতে শিক্ষার্থীদের সাফল্যের হার তুলনামূলকভাবে ভালো।

অভিযুক্ত অটোরিকশাচালক ছিলেন ঘরজামাই, যেভাবে উদ্ধার হলো আইফোন
  • ১০ অক্টোবর ২০২৬
বিকাশের টাকার গাড়িতে হামলা, গুলিবিদ্ধ ম্যানেজার; ৩ কোটি টাক…
  • ১০ অক্টোবর ২০২৬
ছাত্রত্ব নেই তবুও বহিষ্কার, এটা হাস্যকর সুপারিশ: রাবি শিবির…
  • ১০ অক্টোবর ২০২৬
শেখ হাসিনার মতো দিল্লিতেও ইন্টারনেট বন্ধের নির্দেশ মোদি সরক…
  • ১০ অক্টোবর ২০২৬
দোকানে ১৫ মিনিট আইফোনে চার্জ দিয়েছিল তাজমিন, তখন কী ঘটেছিল …
  • ১০ অক্টোবর ২০২৬
ইয়াবাসহ গ্রেপ্তারের পর বহিষ্কার যুবদল নেতা
  • ০৯ অক্টোবর ২০২৬