ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে এসএসসিতে ফেল ৪৩

১০ আগস্ট ২০২৬, ০৩:৩২ PM
এসএসসি পরীক্ষার ফল প্রকাশ

এসএসসি পরীক্ষার ফল প্রকাশ © ফাইল ছবি

রাজধানীর অন্যতম শিক্ষাপ্রতিষ্ঠান ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় ৪৩ শিক্ষার্থী ফেল করেছে। একই সঙ্গে ফরম পূরণ করেও পরীক্ষায় অংশ নেয়নি আরও ১১ জন। মসোমবার (১০ আগস্ট) সকাল ১০টার দিকে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। প্রকাশিত ফলাফল বিশ্লেষণ করে এ তথ্য জানা গেছে।

এ বছর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষার জন্য ফরম পূরণ করে মোট ২ হাজার ১২৭ জন শিক্ষার্থী। তাদের মধ্যে ২ হাজার ৭৬ জন নিয়মিত এবং ৫১ জন অনিয়মিত পরীক্ষার্থী ছিল। ফরম পূরণকারীদের মধ্যে ১১ জন পরীক্ষায় অনুপস্থিত থাকায় শেষ পর্যন্ত পরীক্ষায় অংশ নেয় ২ হাজার ১১৬ জন।

অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে ২ হাজার ৭৩ জন পাস করেছে এবং ৪৩ জন অকৃতকার্য হয়েছে। ফলে প্রতিষ্ঠানটির গড় পাসের হার দাঁড়িয়েছে ৯৭ দশমিক ৯৭ শতাংশ। এ বছর প্রতিষ্ঠানটির ১ হাজার ১১৫ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।

বিজ্ঞান বিভাগে ফল ভালো, ফেলও বেশি
ভিকারুননিসার বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা এবারও তুলনামূলক ভালো ফল করেছে। তবে এই বিভাগেই সবচেয়ে বেশি শিক্ষার্থী ফেল করেছে।

বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেয় ১ হাজার ৮৭৪ জন। তাদের মধ্যে ১ হাজার ৮৪৩ জন পাস করেছে এবং ৩১ জন ফেল করেছে। এ বিভাগে জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৯৮ জন।

মানবিক বিভাগে পাসের হার ৯২.৭৩ শতাংশ
মানবিক বিভাগ থেকে এবার মোট ৫৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে ৫১ জন পাস করেছে এবং চারজন ফেল করেছে। এ বিভাগে জিপিএ-৫ পেয়েছে দুজন। মানবিক বিভাগে গড় পাসের হার ৯২ দশমিক ৭৩ শতাংশ।

ব্যবসায় শিক্ষা বিভাগে পাসের হার ৯৫.৭২ শতাংশ
ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেয় ১৮৮ জন শিক্ষার্থী। তাদের মধ্যে ১৭৯ জন পাস করেছে এবং আটজন ফেল করেছে। এ বিভাগে পাসের হার ৯৫ দশমিক ৭২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১৫ জন।

ফলাফল সম্পর্কে জানতে চাইলে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাজেদা বেগম বলেন, এবার সারাদেশে গড় ফল খারাপ। সেটার প্রভাব আমাদের এখানেও কিছুটা আছে। তবে বিগত কয়েক বছরের যে ধারাবাহিকতা, তাতে খুব বেশি ছেদ ঘটেনি।

রাতে সচিবালয়ের পাশে ককটেল বিস্ফোরণ
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
মঞ্জুরুল–জোবায়েরের নেতৃত্বে ইউআইটিএস সেন্ট্রাল ডিবেট ক্লাবে…
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
আটকের আগে অপ্রীতমকে নিয়ে যে পোস্ট দিয়েছিল আনাস
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
‘অপ্রতিমের বয়স তেরো, এই সংখ্যাকে সরকারি ভবনের কপালে লিখে দি…
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিমের আইফোন উদ্ধার, আটক ৩
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিম হত্যায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি আহমাদুল্ল…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬